,ছবি: সংগৃহীত

২,৪৯০ কোটি টাকা খুইয়েও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান, দ্বিতীয়স্থানে কে?

‘হার কর জিতনে ওয়ালে কো বাজ়ীগর কহতে হেঁ...’বিষয়টা যেন অনেকটা তেমনই। খবর, (Latest Bengali News) বিগত এক বছরের মধ্যে বলিউডের বাদশা শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ নাকি বেশ অনেকটাই কমেছে। তা সত্ত্বেও সম্প্রতি প্রকাশিত 'হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬' (Hurun India Rich List 2026)-এ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থানে ধরে রেখেছেন ‘কিং’ খান (Shah Rukh Khan)। রিপোর্ট অনুযায়ী, এক বছরে প্রায় ২,৪৯০ কোটি টাকা সম্পদ কমলেও, ১০,০০০ কোটি টাকার মোট সম্পত্তির মালিক হিসেবে অন্যান্য তারকাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি।
২৫ সেপ্টেম্বর, ২০২৬