গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা ও মানসিকতাকে গুরুত্ব দেওয়া হয়

প্রথম আলো :

কম হারে খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর একটি প্রাইম ব্যাংক। ব্যাংক খাতের এত সংকটের মধ্যে প্রাইম ব্যাংক কীভাবে খেলাপি ঋণ কমিয়ে রাখতে পারল?

ফয়সাল রহমান: প্রাইম ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে শুরু থেকেই ঋণগ্রহীতার মান ও ঋণ পরিশোধের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যেসব প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের রেকর্ড ভালো, আর্থিক সক্ষমতা শক্তিশালী এবং সুশাসন ও করপোরেট সুশাসনের চর্চা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

ঋণ প্রস্তাব পাওয়ার পর প্রাইম ব্যাংকের অভিজ্ঞ ক্রেডিট অ্যানালাইসিস টিম (ঋণ বিশ্লেষণ দল) প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যবসায়িক তথ্য গভীরভাবে যাচাই করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক মডেল, ব্যবস্থাপনা কাঠামো, পরিচালন সক্ষমতা, শিল্প খাতের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ঝুঁকিগুলো পর্যালোচনা করা হয়। ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে যথাযথ যাচাই-বাছাই ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করা হয়।

ঋণ অনুমোদনের পরও ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া শেষ হয় না। ঋণ বিতরণ ও ব্যবহার পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত দল নিয়মিতভাবে কার্যক্রম তদারকি করে। পাশাপাশি প্রাইম ব্যাংকের আর্লি ওয়ার্নিং সিস্টেমের (আগাম সতর্কতা ব্যবস্থা) মাধ্যমে সম্ভাব্য ঝুঁকির প্রাথমিক সংকেত শনাক্ত করার ব্যবস্থা রয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী সময়মতো পদক্ষেপ নেওয়া যায়।

ঋণ যে উদ্দেশ্যে অনুমোদন করা হয়েছে, সেই উদ্দেশ্যেই অর্থ ব্যবহৃত হচ্ছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদারকি করা হয়। গ্রাহকের ব্যবসায়িক কার্যক্রম ও প্রয়োজনীয় ‘ক্যাশ ফ্লো’ সম্পর্কে বাস্তব ধারণা পেতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়মিত কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

আমরা শুধু জামানতের ওপর নির্ভর করে ঋণ দেওয়ার পরিবর্তে ক্যাশ ফ্লোভিত্তিক ঋণায়নকে বেশি গুরুত্ব দিই। বিশেষ করে প্রকল্প ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের বর্তমান ও ভবিষ্যৎ বাজার সম্ভাবনা, প্রতিযোগিতামূলক অবস্থান, নতুন উদ্যোক্তা হিসেবে গ্রাহকের সম্ভাবনা এবং ভবিষ্যতে পর্যাপ্ত ক্যাশ ফ্লো তৈরির সক্ষমতা বিবেচনা করেই ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সার্বিকভাবে চলতি বছরের জুন মাস পর্যন্ত হিসাবে প্রাইম ব্যাংকে খেলাপি ঋণের হার ২ দশমিক ৭২ শতাংশ।

প্রাইম ব্যাংক ঋণ দেওয়ায় বেশি প্রাধান্য দেয় কোন বিষয়গুলো?

ফয়সাল রহমান: প্রাইম ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা ও মানসিকতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। এ ক্ষেত্রে গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, আর্থিক সক্ষমতা, ব্যবসার স্থায়িত্ব এবং আগের ঋণ ব্যবহারের রেকর্ড বিশ্লেষণ করা হয়।

ফয়সাল রহমান: প্রাইম ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা ও মানসিকতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। এ ক্ষেত্রে গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, আর্থিক সক্ষমতা, ব্যবসার স্থায়িত্ব এবং আগের ঋণ ব্যবহারের রেকর্ড বিশ্লেষণ করা হয়।

ঋণ যে উদ্দেশ্যে অনুমোদন করা হয়েছে, সেই উদ্দেশ্যেই অর্থ ব্যবহৃত হচ্ছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদারকি করা হয়। গ্রাহকের ব্যবসায়িক কার্যক্রম ও প্রয়োজনীয় ‘ক্যাশ ফ্লো’ সম্পর্কে বাস্তব ধারণা পেতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়মিত কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
প্রথম আলো :

খেলাপি ঋণ কমিয়ে রাখায় প্রাইম ব্যাংক কি অন্য ব্যাংকের কাছে অনুসরণীয় হতে পারে?

ফয়সাল রহমান: প্রাইম ব্যাংক শুরু থেকেই সুশাসন, বিচক্ষণতার সঙ্গে ঋণ প্রদান ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে আসছে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বর্তমান অবস্থান ও চর্চা ব্যাংকিং খাতের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুসরণযোগ্য একটি উদাহরণ হতে পারে।

ব্যাংক খাতের সংকটে খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে নামিয়ে রাখা, করপোরেট খাতে উত্তম চর্চায় কিছু ব্যাংক ভালো করছে। এসব ব্যাংক কী বার্তা দিচ্ছে পুরো ব্যাংক খাতে?

ফয়সাল রহমান: এসব ব্যাংকের অভিজ্ঞতা ব্যাংক খাতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেয়—যোগ্য ঋণগ্রহীতা যাচাই, সুশাসন ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা খেলাপি ঋণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই ঋণের অর্থের ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনা যায়।

দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর কারও কারও স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট কাঠামোর ঘাটতি, ঋণের টাকা অনুমোদিত খাতে ব্যবহার না করে অন্য খাতে ব্যবহার করায় তাদের সামগ্রিক অবস্থা নাজুক অবস্থায় আছে। এ থেকে অন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা উচিত।
প্রথম আলো :

প্রাইম ব্যাংকের গ্রাহককে আরও ভালো সেবা দিতে আপনারা কী পরিকল্পনা করছেন?

ফয়সাল রহমান: গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও প্রয়োজনভিত্তিক সেবা দিতে প্রাইম ব্যাংক নিয়মিত নতুন আর্থিক পণ্য ও ডিজিটাল সেবা চালু করছে। সামনে ডিজিটাল ব্যাংকিং, ব্যক্তিগত ঋণ, সঞ্চয় ও পেমেন্ট সেবায় আরও উদ্ভাবনী সমাধান আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও এআইভিত্তিক সেবা আরও সম্প্রসারণ করা হবে।

প্রাইম ব্যাংক পুরোনো ব্যাংক হলেও সারা দেশে উপস্থিতি নেই। করপোরেট প্রতিষ্ঠানের ওপর ভর করে বড় হয়েছে ব্যাংকটি। কেমন করছে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলো?

ফয়সাল রহমান: প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে করপোরেট ঋণে মনোযোগী ছিল। বর্তমানে নিজস্ব ব্রাঞ্চ নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উপস্থিতি নিশ্চিতের পদক্ষেপ গ্রহণ করছে।

করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা সুশাসন, স্বচ্ছতা ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারছে, তারা তুলনামূলকভাবে বেশি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।
পাশাপাশি ঋণের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার, আর্থিক শৃঙ্খলা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ায়। এসব চর্চা অব্যাহত রাখতে পারলে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং অর্থনীতিতে তাদের অবদানও বাড়বে।

উল্লেখ্য দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর কারও কারও স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট কাঠামোর ঘাটতি, ঋণের টাকা অনুমোদিত খাতে ব্যবহার না করে অন্য খাতে ব্যবহার করায় তাদের সামগ্রিক অবস্থা নাজুক অবস্থায় আছে। এ থেকে অন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা উচিত।

অর্থনীতিতে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলো কীভাবে এই প্যাকেজ বাস্তবায়ন করবে?

ফয়সাল রহমান: প্রণোদনা প্যাকেজ কার্যকরভাবে বাস্তবায়নে ব্যাংকগুলোকে নিজস্ব নীতিমালা ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো অনুসরণ করে যোগ্য ও সক্ষম গ্রাহক নির্বাচন করতে হবে। যেসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক ভিত্তি শক্তিশালী, ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে এবং অর্থ ব্যবহারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, তাদের অগ্রাধিকার দিয়ে অর্থায়ন করা যেতে পারে।

এতে প্রণোদনা প্যাকেজের অর্থ যথাযথ খাতে ব্যবহারের পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সহায়তা করবে। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ–সংকট অর্থনীতির জন্য একটি চ্যালেঞ্জ হলেও এটি মোকাবিলায় সরকারের বিভিন্ন স্বল্পমেয়াদি উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ব্যাংকগুলোও দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে এবং ঋণের যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করে ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।