নাড়ু বানাতে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিনছবি: কবির হোসেন

সুজি দিয়েও বানাতে পারেন নাড়ু, দেখুন রেসিপি

সুজি দিয়েও বানাতে পারেন নাড়ু। রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্য

ঘিয়ে ভাজা সুজি আধা কাপ

নারকেল কোরা ২ কাপ

চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ

দুধের ক্ষীর আধা কাপ

এলাচের গুঁড়া সিকি চা-চামচ

পানি সামান্য

প্রথমে সুজিগুলোকে ঘিয়ে ভালোভাবে ভেজে বাদামি রং করে নিতে হবে।

অন্য একটি কড়াইয়ে নারকেল কোরা, চিনি ও পানি দিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে পাক তৈরি করে নিন।

পাক সম্পূর্ণ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে পাটায় বেটে নিতে হবে।

এরপর এর সঙ্গে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে হাতের সাহায্যে চৌকোনা আকারে নাড়ু তৈরি করুন।