সুজির জাফরানি হালুয়াছবি: প্রথম আলো

সুজির জাফরানি হালুয়ার রেসিপি

সুজি: ১ কাপ

ঘি: সিকি কাপ

চিনি: আধা কাপ

দুধ: ১ কাপ

জাফরান: ১ চা–চামচ

লবণ: ১ চিমটি

পেস্তা ও কাঠবাদামকুচি: ২ চা–চামচ

এলাচিগুঁড়া: ১ চা–চামচ

কিশমিশ: সাজানোর জন্য

প্রথমে দুধে জাফরান মিশিয়ে নিন।

এবার চুলায় প্যান দিয়ে সুজি টালতে থাকুন।

একটু লালচে রং হয়ে এলে অর্ধেক ঘি দিয়ে দিন।

একটু ভেজে দুধ ও জাফরান দিয়ে বারবার নাড়তে থাকুন।

এবার চিনি দিন।

এবার বাদামকুচি, কিশমিশ এবং এলাচি গুঁড়া ছড়িয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিন।