IPL ২০২৬-এর অধিনায়করা,Ei Samay

দলে থাকতে ৪০ কোটির দাবি, তারকা ক্রিকেটারদের সামলাতে চাপে IPL ফ্র্যাঞ্চাইজ়িগুলো

IPL-এর মিনি নিলামের জন্য প্রস্তুতি সারছে প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়ি। কোন প্লেয়ারকে ধরে রাখা হবে তা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সদ্য BCCI প্লেয়ারদের ধরে রাখার দিন দু’দিন বাড়িয়ে ১৭ নভেম্বর করেছে। ২০২৭ সালে IPL-এর মেগা নিলাম রয়েছে, তার আগে এই নিলামটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এই নিলাম ও প্লেয়ার ধরে রাখার পর্বে চাপে কয়েকটা ফ্র্যাঞ্চাইজ়ি। সৌজন্য স্টার প্লেয়ারদের আর্থিক দাবি।

৪০ কোটি টাকা দাবি প্লেয়ারদের

ক্রিকবাজ়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, IPL-এর শীর্ষস্তরের কিছু প্লেয়ার রিটেনশন ফি (সেই ফ্র্যাঞ্চাইজ়িতে থাকার জন্য টাকা) চেয়েছে ৪০ কোটি টাকা। সেই প্লেয়াররা তাঁদের ফ্র্যাঞ্চাইজ়িকে জানিয়েছেন, তাঁরা সেই দলে থাকতে চান, কিন্তু তার বদলে ৪০ কোটি টাকা দিতে হবে। প্লেয়াররা মনে করছেন, তাঁরা নিলামে গেলে ৪০ কোটি বা তার থেকে বেশি টাকা পেতে পারেন।

IPL-এর ১০টা দলের অধিনায়ক ট্রফির সঙ্গে ফটোশ্যুট করছেন।

IPL-এ কোনও একজন প্লেয়ারের ৪০ কোটির স্যালারি অবাক করার মতো। IPL-এ প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়ির মোট পার্স ১২০ কোটি টাকা। আগামী বছর সেটা বেড়ে ১৫০ কোটি টাকা হতে পারে। আর IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। যদিও এ বার তিনি বেতন কমিয়ে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন। যদি প্লেয়ারদের ৪০ কোটি বেতনের দাবি, কোনও একটি ফ্র্যাঞ্চাইজ়িও মেনে নেয়, তা হলে সেটা হবে IPL-এ ইতিহাস।

IPL-এর মিনি নিলামের জন্য প্লেয়ার ধরে রাখার দিন BCCI প্রথমে ঠিক করেছিল ১৫ নভেম্বর, পরে তা বাড়িয়ে করা হয় ১৭ তারিখ। ১৬ ডিসেম্বর গোয়ায় হবে মিনি নিলাম।

ইতিমধ্যেই নিলামের আগে দুই দল প্লেয়ার ট্রান্সফার করেছে। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে নেওয়ার বদলে ছেড়ে দিয়েছে কুলদীপ যাদবকে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টি নটরাজনকে সানরাইজ়ার্স হায়দরাবাদে ছেড়েছে জ়িশান আনসারির বদলে।

FAQ

আইপিএল মিনি নিলামের আগে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজ়িগুলির কাছে কত টাকা দাবি করছেন?

শীর্ষ ক্রিকেটাররা রিটেনশনে থেকে যাওয়ার জন্য নিজ নিজ ফ্র্যাঞ্চাইজ়ির কাছে প্রায় ৪০ কোটি টাকা বেতন দাবি করছেন।

আইপিএল রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ কবে ধার্য করা হয়েছে?

বিসিসিআই সময়সীমা দুই দিন বাড়িয়ে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত রিটেনশন তালিকা জমা দেওয়ার চূড়ান্ত ডেডলাইন ধার্য করেছে।

আইপিএলের মিনি নিলাম কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?

আসন্ন আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, গোয়াতে।

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় কে?

ঋষভ পন্থ, যাঁকে গত নিলামে ২৭ কোটি টাকায় কিনেছিল লখনউ সুপার জায়ান্টস (বর্তমানে ট্রেডে দিল্লিতে ফিরেছেন)।

ট্রেড উইন্ডোতে দিল্লি ক্যাপিটালস কোন কোন বড় খেলোয়াড় বদল করেছে?

দিল্লি ক্যাপিটালস কুলদীপ যাদবকে ছেড়ে দিয়ে ঋষভ পন্থকে দলে ফিরিয়ে এনেছে এবং টি নটরাজনকে সানরাইজ়ার্স হায়দরাবাদে ছেড়ে জ়িশান আনসারিকে নিয়েছে।

IPL-এর ১০টা দলের অধিনায়ক ট্রফির সঙ্গে ফটোশ্যুট করছেন।

আপনি কি জানেন?

আইপিএল নিলামের ইতিহাসে এতদিন পর্যন্ত শীর্ষ তিন দামি চুক্তির তালিকায় ছিলেন ঋষভ পন্থ (২৭ কোটি, লখনউ), শ্রেয়স আইয়ার (২৬.৭৫ কোটি, পঞ্জাব কিংস) এবং মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স)।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরশুমে আইকন প্লেয়ার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে প্রায় ৯.৫ কোটি টাকায় দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস, যা তৎকালীন সময়ে ছিল সর্বকালের রেকর্ড।

আইপিএল নিয়ম অনুযায়ী, রিটেনশনে নির্ধারিত স্ল্যাবের চেয়ে কোনও ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজ়ি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বেশি বেতন দিতে পারলেও, সেই অতিরিক্ত অর্থ তাদের মোট অকশন পার্স থেকেই কেটে নেওয়া হয়।