৩ বছর পরে ভারতে ফিরছে IPL-এর অকশন,ছবি: IPL

৩ বছর পরে ভারতে ফিরছে IPL-এর নিলাম, কোথায় হবে? ভেন্যু জানাল BCCI

২০২৭ সালের IPL শুরু হতে এখনও বাকি প্রায় আট মাস। তবে এখন থেকেই উন্মাদনা বাড়ছে এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগ নিয়ে। অকশনের আগেই ট্রেড ডিলের মাধ্যমে দল বদল করেছেন একাধিক তারকা ক্রিকেটার। এ বার প্রকাশ্যে এল IPL-এর অকশনের ভেন্যু। কয়েকদিন আগে IPL-এর চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন এ বারের নিলাম ভারতের মাটিতে আয়োজনের চেষ্টা করছে BCCI। বুধবার তাতে সিলমোহর দিলেন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া। জানিয়ে দিলেন ভেন্যু। ভারতের কোন শহরে আয়োজিত হবে মিনি-অকশন?

ক্রিকেট মাঠে রাখা রয়েছে IPL ট্রফি

কোথায় আয়োজিত হবে IPL-এর অকশন?

বিদেশের মাটিতে নয়, এ বার ভারতের মাটিতেই হবে IPL-এর নিলাম। ২০২৭ মরশুমের জন্য নিলাম গোয়ায় আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে BCCI। ডিসেম্বর মাসে হবে এই মিনি অকশন। বুধবার এই খবর নিশ্চিত করেছেন দেবজিৎ সইকিয়া। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিদেশের তিনটি জায়গায়—সৌদি আরব, দুবাই এবং আবু ধাবিতে আয়োজিত হয়েছে আগের তিন বছরের IPL নিলাম। এ বার ডিসেম্বর মাসে গোয়ায় নিলাম করতে চলেছে বোর্ড।’

এই নিয়ে মুখ খুলেছিলেন অরুণ ধুমালও। বিয়ের মরশুমে উপযুক্ত ভেন্যু পাওয়া কঠিন হয়ে পড়ে বলেই বিদেশে নিলাম আয়োজন হয় বলে দাবি করেছিলেন তিনি।

ক্রিকেট মাঠে রাখা রয়েছে IPL ট্রফি

এ বার মিনি অকশন, পরের বছর মেগা

২০২৭ সালের IPL-এর আগে এই নিলামই চলতি সাইকেলের শেষ মিনি অকশন হতে চলেছে। অর্থাৎ, এ বার দলগুলির হাতে বড়সড় পরিবর্তনের সুযোগ থাকবে না। এর পরের বছর হবে মেগা অকশন। ফলে ২০২৭-এর মিনি অকশনেই ফ্র্যাঞ্চাইজ়িগুলি নিজেদের প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে দল সাজানোর শেষ সুযোগ পাবে। ডিসেম্বরের গোয়াতে হতে চলা নিলাম ঘিরে তাই এখন থেকেই চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ক্রিকেট মাঠে রাখা রয়েছে IPL ট্রফি

FAQ

১. IPL 2027 Auction কোথায় হবে?

গোয়ায় হবে ২০২৭ IPL-এর মিনি অকশন।

২. IPL 2027 Auction কবে হবে?

ডিসেম্বর মাসে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে BCCI।

৩. IPL-এর নিলাম কত বছর পরে ভারতে ফিরছে?

আগের তিন বছর বিদেশে নিলাম হওয়ার পর ২০২৭ সালের নিলাম ভারতে ফিরছে।

৪. IPL 2027-এর আগে কী ধরনের নিলাম হবে?

২০২৭ মরশুমের আগে মিনি অকশন হবে।

৫. IPL-এর মেগা অকশন কবে হবে?

বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে পরবর্তী মেগা অকশন হওয়ার কথা।

৬. IPL 2027-এর নিলামের ভেন্যু কে জানিয়েছেন?

BCCI সচিব দেবজিৎ সইকিয়া ANI-কে দেওয়া সাক্ষাৎকারে গোয়ার কথা জানিয়েছেন।