১৮ বছরে IPL থেকে মোটা অঙ্কের টাকা কামিয়েছেন ধোনি, পরিমাণটা শুনলে চোখ কপালে উঠবে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দীর্ঘ ১৯ বছরের যাত্রা। এই সময়ে একের পর এক ট্রফি জিতেছেন, গড়েছেন একাধিক রেকর্ড। তবে শুধু সাফল্য নয়, IPL থেকে বিপুল টাকাও আয় করেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০০৮ সালে প্রতিযোগিতার প্রথম মরশুম থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ১৯টি মরশুম খেলেছেন তিনি। আর এই দীর্ঘ সময়ে শুধু IPL-এর বেতন থেকেই তাঁর মোট আয় কয়েকশো কোটি টাকা!
৬.০৩ কোটি থেকে ১৫ কোটি, ধোনির বেতন বাড়ল যে ভাবে
IPL-এর কেরিয়ারে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাইজ়িং পুনে সুপারজায়ান্টের (RPSG) হয়ে খেলেছেন ধোনি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর বেতনও। একটা সময়ে প্রতি মরশুমে ১৫ কোটি টাকা করে পেয়েছেন তিনি। তবে দলের স্বার্থে শেষ দু'টি মরশুমে (২০২৫ ও ২০২৬) অনেক কম বেতনে খেলেছেন ধোনি। এই দুই মরশুমে তাঁর বেতন ছিল মাত্র ৪ কোটি টাকা করে।
২০০৮ সালে IPL-এর প্রথম নিলামে ৬.০৩ কোটি টাকায় ধোনিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। পরের কয়েক বছরে ধাপে ধাপে বেড়েছে তাঁর বেতন। ২০০৯ সালে পেয়েছিলেন ৭.৩২ কোটি টাকা। ২০১১ সালে তা বেড়ে হয় ৮.১৬ কোটি টাকা। ২০১২ সালে ৮.৭৪ কোটি এবং ২০১৩ সালে ৯.৫৭ কোটি টাকা পান তিনি।
IPL-এ ধোনির সর্বোচ্চ বেতন কত ছিল?
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস এবং রাইজ়িং পুনে সুপারজায়ান্টের হয়ে প্রতি মরশুমে ১২.৫ কোটি টাকা করে পেয়েছেন ধোনি। এর পর ২০১৮ সালে IPL-এ ফিরে আসে চেন্নাই। সেই সময় ধোনির বেতনও ২০ শতাংশ বাড়ানো হয়।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা চার মরশুম প্রতি বছর ১৫ কোটি টাকা করে পেয়েছেন তিনি। IPL-এ এটাই ছিল তাঁর সর্বোচ্চ বেতন। এর পর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি মরশুমে ১২ কোটি টাকা করে পান ধোনি।
২০২৫ সালে তাঁর বেতনে প্রায় ৬৭ শতাংশ কাটছাঁট করা হয়। মাত্র ৪ কোটি টাকায় তাঁকে দলে রেখে দেয় চেন্নাই। ২০২৬ সালের মরশুমেও একই বেতন পেয়েছেন তিনি। অর্থাৎ, IPL-এর ১৯ বছরের কেরিয়ারে ধোনির মোট বেতন ২০০.৭২ কোটি টাকা।