ভারতীয় দলে কামব্যাক নিয়ে নির্বাচকদের স্পষ্ট বার্তা সামির,ছবি: ANI

‘এখনও সেরা ছন্দে আছি’, ভারতীয় দলে কামব্যাক নিয়ে নির্বাচকদের স্পষ্ট বার্তা সামির

ঘরোয়া ক্রিকেটে একের পর ম্যাচে দারুণ পারফরম্যান্স। তার পরেও নির্বাচকরা সুযোগ দেননি জাতীয় দলে। তবুও হাল ছাড়েননি মহম্মদ সামি। সম্প্রতি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের জন্য ভারতীয় দলে কামব্যাক করেছেন ভুবনেশ্বর কুমার। তাতে কি আরও কমে গেল সামির ফেরার আশা? এমন জল্পনা উড়িয়ে দিলেন তারকা পেসার নিজেই। নির্বাচকদের উপেক্ষা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ সামি। বরং পাল্টা প্রশ্ন তুললেন, এখনও নিজের সেরা ছন্দে আছেন, তা হলে ফেরার আশা কেন ছাড়বেন? রঞ্জিতে বাংলা বনাম সার্ভিসেস ম্যাচের পরে এই নিয়ে মুখ খুললেন ৩৬ বছর বয়সি তারকা পেসার।

আসন্ন ODI বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন সামি?

২০২৭ সালের ODI বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। এই টুর্নামেন্টই কি পাখির চোখ সামির? এই প্রশ্নের জবাবে সামি জানালেন, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি। স্পষ্ট জবাব, ‘আমি এত দূরের কথা ভাবি না। জীবনে কী হবে, তা কেউ জানে না। কে রান করবে বা উইকেট নেবে, সেটাও আগে থেকে বলা যায় না। নজর থাকা উচিত দক্ষতা এবং ফিটনেসের উপর। ভবিষ্যতের কথা ভেবে বাড়তি চাপ নিতে চাই না। এখনও অনেক সময় রয়েছে।’

ভারতীয় দলে কামব্যাকের আশা ছাড়তে নারাজ মহম্মদ সামি

‘আমি এখনও নিজের সেরা ছন্দে’

বয়সের কারণে জাতীয় দলে ফেরার রাস্তা কঠিন হলেও সামি যে লড়াই ছাড়তে রাজি নন, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। কেরিয়ারের সেরা সময় পেরিয়ে এসেছেন কি না, সেই প্রশ্নেরও সরাসরি জবাব দিলেন এ বার। সামির কথায়, ‘আমি এখনও নিজের সেরা ছন্দে রয়েছি। ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলার কোনও মানে নেই। জাতীয় দলে ফেরার আশা কেন ছাড়ব?’

আন্তর্জাতিক ক্রিকেটে সামির অভিজ্ঞতা এবং পারফরম্যান্সও তাঁর দক্ষতার প্রমাণ। ভারতের হয়ে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন তিনি। ODI-তে ১০৮ ম্যাচে তাঁর শিকার ২০৬ উইকেট।

ভারতীয় দলে কামব্যাকের আশা ছাড়তে নারাজ মহম্মদ সামি

দীর্ঘ স্পেল না করা নিয়ে সমালোচকদের জবাব সামির

বয়স ৩৬ পেরিয়েছে, ভারতীয় দলে সামির প্রত্যাবর্তনের সম্ভাবনাও ক্রমশ কঠিন হচ্ছে। এর মধ্যেই তাঁর ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। এখনও আগের মতো একটানা লম্বা স্পেল করতে পারেন? সেই প্রশ্নের কড়া জবাব দিয়েছেন অভিজ্ঞ ভারতীয় পেসার। স্পষ্ট জানিয়ে দিলেন, এখনও নিজের সেরা ছন্দেই রয়েছেন তিনি।

ভারতীয় দলে কামব্যাকের আশা ছাড়তে নারাজ মহম্মদ সামি

সামির মতে, ‘বাইরে থেকে কেউ কী ভাবে ঠিক করে দেবে যে আমি লম্বা স্পেল করতে পারব কি না? সেটা নির্ভর করে দলের চাহিদার উপর। এমন নয় যে আমি অকারণে টানা বোলিং করেই যাব। ম্যাচের পরিস্থিতি এবং পিচের উপর সেটা নির্ভর করে। তা ছাড়া, আজ অনুশীলনে দেড় ঘণ্টা বোলিং করেছি। কোনও সমস্যা হয়নি।’

FAQ

১. মহম্মদ সামি কি ভারতীয় দলে ফিরতে চান?

হ্যাঁ। জাতীয় দলে ফেরার আশা ছাড়তে নারাজ সামি। তাঁর দাবি, এখনও নিজের সেরা ছন্দে রয়েছেন তিনি।

২. সামি কবে এই মন্তব্য করেছেন?

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম সার্ভিসেস ম্যাচের পরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ও ফিটনেস নিয়ে মুখ খুলেছেন তিনি।

৩. ২০২৭ ODI বিশ্বকাপ নিয়ে সামির পরিকল্পনা কী?

এখনই বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না সামি। আপাতত নিজের দক্ষতা ও ফিটনেসের উপর নজর দিতে চান তিনি।

৪. মহম্মদ সামি কি এখনও দীর্ঘ স্পেল করতে পারেন?

সামির দাবি, অনুশীলনে দেড় ঘণ্টা বোলিং করেও কোনও সমস্যা হয়নি। তবে ম্যাচে কতক্ষণ বোলিং করবেন, তা দলের প্রয়োজন ও পরিস্থিতির উপর নির্ভর করে।

৫. টেস্ট ক্রিকেটে মহম্মদ সামির উইকেট কত?

ভারতের হয়ে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন সামি।

৬. ODI ক্রিকেটে সামির উইকেট কত?

১০৮টি ODI ম্যাচে ২০৬টি উইকেট নিয়েছেন এই ভারতীয় পেসার।

৭. সামির বয়স কত?

মহম্মদ সামির বয়স ৩৬ বছর।