জন্মদিনে ফিরে দেখা বিরাট কোহলির ৩৮টি স্পেশ্যাল রেকর্ড,গ্রাফিক্স: রাতুল মণ্ডল

৩৮-এ পা ‘কিং’ কোহলির, জন্মদিনে ফিরে দেখা ৩৮টি স্পেশ্যাল রেকর্ড

প্রায় দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ার। রেকর্ড, সেঞ্চুরি, ট্রফি, ব্যর্থতা, কামব্যাক— সব মিলিয়ে বিরাট কোহলির ক্রিকেটজীবন যেন সিনেমার স্ক্রিপ্ট। এক সময় ড্রেসিংরুমের অন্যতম তরুণ সদস্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তির উত্তরসূরি হিসেবে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিংয়ে স্তম্ভ হয়ে উঠেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। তবে এখনও ODI ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটা। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের ৩৮টি বিশেষ রেকর্ড ও পরিসংখ্যান।

ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেট

২৫৭ রান: ২০০৬-০৭ মরশুমে দিল্লির হয়ে প্রথম পূর্ণাঙ্গ রঞ্জি ট্রফি মরশুমে ৯ ইনিংসে ২৫৭ রান করেছিলেন কোহলি। গড় ছিল ৩৬.৭১। সর্বোচ্চ স্কোর ৯০, সঙ্গে একটি অর্ধশতরান।

৫৩৪ রান: ২০০৮-০৯ মরশুমে দিল্লির হয়ে প্রথমবার বিজয় হাজারে ট্রফিতে পুরো মরশুম খেলেছিলেন তিনি। সাত ইনিংসে ৫৩৪ রান করেন বিরাট। গড় ৮৯। চারটি সেঞ্চুরি-সহ ওই মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

১৭৯ রান: দিল্লির হয়ে প্রথম সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঁচ ইনিংসে ১৭৯ রান করেছিলেন কোহলি। গড় ছিল ৩৫.৮০। একটি অর্ধশতরানও ছিল তাঁর।

২৩৫ রান: ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হয়ে ছয় ইনিংসে ২৩৫ রান করেন বিরাট। একটি শতরান-সহ প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

১৯১০ রান: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টেস্ট ও ODI মিলিয়ে ৪০ ম্যাচে ১৯১০ রান করেছিলেন কোহলি। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও ১২টি অর্ধশতরান। যুব টেস্টে ১২ ম্যাচে ৯৩২ রান এবং যুব ODI-তে ২৮ ম্যাচে ৯৭৮ রান করেছিলেন তিনি।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

টেস্ট ক্রিকেট

৭টি ডাবল সেঞ্চুরি : ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্ট অধিনায়কদের মধ্যে যা সর্বোচ্চ।

৫৮৬৪ রান : ভারতের ক্যাপ্টেন হিসেবে ৬৮টি টেস্টে ৫৮৬৪ রান করেছেন বিরাট। গড় ৫৪.৮। এর মধ্যে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতরান। টেস্ট অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে তিনি।

৪০টি জয় : ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে ৬৮ ম্যাচে ৪০টি জয় পেয়েছেন কোহলি। কোনও ভারতীয় অধিনায়কের এটাই সবচেয়ে বেশি জয়ের সংখ্যা। তাঁর নেতৃত্বে ১৭টি ম্যাচে হেরেছে ভারত এবং ১১টি ম্যাচ ড্র হয়েছে।

১১টির মধ্যে প্রতিটা সিরিজ় জয় : ঘরের মাঠে টেস্ট অধিনায়ক হিসেবে একটিও সিরিজ় হারেননি বিরাট। তাঁর নেতৃত্বে ভারত ১১টি সিরিজ়ের সবকটায় জিতেছে।

৭০.০২ গড় : ভারতীয় অধিনায়ক হিসেবে ঘরের মাঠে টেস্টে কোহলির ব্যাটিং গড় ছিল ৭০.০২। ৩০টি টেস্টে ৪৬ ইনিংসে ২৮৭১ রান করেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ছ'টি হাফ সেঞ্চুরি।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

SENA-তে ১২টি শতরান : দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশে মোট ১২টি টেস্ট সেঞ্চুরি রয়েছে কোহলির। ভারতীয়দের মধ্যে তাঁর চেয়ে বেশি শতরান রয়েছে শুধু সচিন তেন্ডুলকরের (১৭)।

অস্ট্রেলিয়ায় সাতটি শতরান : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সাতটি শতরান করেছেন বিরাট। কোনও ভারতীয় বা এশিয়ান ব্যাটারের এটাই সর্বোচ্চ।

দ্বিতীয় ইনিংসে ৬১.৭৮ গড় : টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে কোহলির ব্যাটিং গড় ৬১.৭৮। ৫৩টি ম্যাচে ৫২টি ইনিংসে ৩১৫১ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৫টি শতরান ও পাঁচটি অর্ধশতরান।

তৃতীয় ইনিংসে ৩৫.৯৮ গড়: টেস্টের তৃতীয় ইনিংসে কোহলির ব্যাটিং গড় তুলনায় কম। ৫৮টি ম্যাচে ৫৭টি ইনিংসে ১,৮৭১ রান করেছেন তিনি। রয়েছে চারটি শতরান ও ১০টি অর্ধশতরান।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

ODI আন্তর্জাতিক ক্রিকেট

৮৭৪১ রান : ODI-তে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রান কোহলির। ১৮০ ম্যাচে ১৬৯টি ইনিংসে তাঁর সংগ্রহ ৮৭৪১ রান। গড় ৬৬.২১। এর মধ্যে রয়েছে ৩০টি শতরান ও ৪৬টি অর্ধশতরান।

৬৪৭৭ রান : সফল রান চেজ়ের ক্ষেত্রে ODI-তে সর্বাধিক রান বিরাটেরই। ১১৪ ম্যাচে ১০৪টি ইনিংসে তাঁর সংগ্রহ ৬৪৭৭ রান। গড় ৮৯.৯৫। রয়েছে ২৫টি শতরান ও ৩০টি অর্ধশতরান।

চার দেশেই ৫০-এর বেশি গড় : SENA-র চারটি দেশেই ODI-তে ৫০-এর বেশি ব্যাটিং গড় রয়েছে কোহলির। দক্ষিণ আফ্রিকায় ৭৬.৩৮, ইংল্যান্ডে ৫১.৪৮, নিউ জ়িল্যান্ডে ৫১.৫৩ এবং অস্ট্রেলিয়ায় ৫০.০৩। এই কৃতিত্ব রয়েছে শুধু তাঁরই।

পাঁচটি ১৫০-র বেশি ইনিংস : ওপেনার নন, এমন ব্যাটারদের মধ্যে ODI-তে সবচেয়ে বেশি পাঁচটি ১৫০ বা তার বেশি রানের ইনিংস রয়েছে কোহলির। এই ইনিংসগুলি মিলিয়ে তাঁর মোট রান ৮২০।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

ঘরের মাঠে ৭০৩৫ রান : ODI-তে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট। ১৩৩ ম্যাচে ১৩০টি ইনিংসে তাঁর সংগ্রহ ৭০৩৫ রান। গড় ৬২.৮১। রয়েছে ২৮টি শতরান ও ৩৬টি অর্ধশতরান।

ভারতের জয়ের ম্যাচে ৪৫টি শতরান : ODI-তে ভারত যে যে ম্যাচে জিতেছে তার মধ্যে ভারতীয় ব্যাটারদের করা ৫৫টি সেঞ্চুরির মধ্যে ৪৫টিি এসেছে কোহলির ব্যাট থেকে।

১০টির মধ্যে ৯টি দেশে ৫০-এর বেশি গড় : যে ১০টি দেশে ODI খেলেছেন কোহলি, তার মধ্যে ন'টি দেশেই তাঁর ব্যাটিং গড় ৫০-এর বেশি। এক মাত্র শ্রীলঙ্কায় তাঁর গড় ৪৫.২৫।

একটি মাঠে ৩৩৮ রান : তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আউট না হয়ে ODI-তে সর্বাধিক ৩৩৮ রান করার নজির রয়েছে কোহলির। তিনটি ইনিংসে দু'টি শতরান করেছেন তিনি।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

টি-টোয়েন্টি ক্রিকেট

অপরাজিত থেকে ভারতের আটটি জয় : টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি ম্যাচে অপরাজিত ছিলেন বিরাট। প্রতিটা ম্যাচেই জিতেছে ভারত। এই ম্যাচগুলিতে তাঁর সংগ্রহ ৪৬৪ রান। রয়েছে ছ'টি অর্ধশতরান।

T20 আন্তর্জাতিকে সফল রান চেজ়ে ১,৫৬১ রান : টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সফল রান তাড়া করার ক্ষেত্রে ৪২ ম্যাচে ৩৯টি ইনিংসে ১৫৬১ রান করেছেন বিরাট। গড় ৭৮.৬১ এবং স্ট্রাইক রেট ১৩৫.৪৩। রয়েছে ১৬টি অর্ধশতরান।

২১ বলে হাফ সেঞ্চুরি : ২০১৯ সালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাত্র ২১ বলে টি-টোয়েন্টি অর্ধশতরান করেছিলেন কোহলি। এটিই এই ফরম্যাটে তাঁর দ্রুততম হাফ সেঞ্চুরি।

৪৭ বলে সেঞ্চুরি : IPL ২০১৬-তে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন বিরাট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর দ্রুততম শতরান।

IPL-এ টানা চার মরশুমে ৬০০-র বেশি রান : ২০২৩ থেকে ২০২৬— টানা চারটি IPL মরশুমে ৬০০-র বেশি রান করেছেন কোহলি। এই নজির গড়া একমাত্র ব্যাটার তিনি।

দ্রুততম T20 ইনিংসে স্ট্রাইক রেট ২৪১.৩৮ : ২০১৯ সালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন বিরাট। চারটি বাউন্ডারি ও সাতটি ছক্কায় সাজানো সেই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪১.৩৮।

IPL ও T20 বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা : IPL ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল—দুই মঞ্চেই ম্যাচের সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে কোহলির।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেট

এক দশকে ২০৯৬০ রান : ২০১০ থেকে ২০১৯— এই ১০ বছরেকে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮৬ ম্যাচে ২০৯৬০ রান করেছেন কোহলি। ৪৩১টি ইনিংসে গড় ৫৭.৮৮। রয়েছে ৬৯টি সেঞ্চুরি ও ৯৮টি অর্ধশতরান। এক দশকে ২০ হাজার আন্তর্জাতিক রান করা একমাত্র ক্রিকেটার তিনি।

১০টি ICC পুরস্কার : ব্যক্তিগত বিভাগে সবচেয়ে বেশি ICC পুরস্কার জয়ের নজির রয়েছে কোহলির। তাঁর ঝুলিতে রয়েছে ১০টি ICC সম্মান।

তিনটি টুর্নামেন্টের সেরা : ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের ODI বিশ্বকাপে সেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট। তিনটি ICC টুর্নামেন্টে এই পুরস্কার জেতার নজির রয়েছে তাঁর।

ICC-র সাদা বলের টুর্নামেন্টে ৩৮৩৪ রান : ICC-র সব সাদা বলের টুর্নামেন্ট মিলিয়ে ৯০ ম্যাচে ৮৭টি ইনিংসে ৩৮৩৪ রান করেছেন কোহলি। রয়েছে ৬টি শতরান ও ৩৩টি অর্ধশতরান। এই প্রতিযোগিতাগুলিতে সর্বাধিক রান ও ৫০-এর বেশি রানের ইনিংসের মালিকও তিনি।

ICC নকআউটে ১০২৪ রান : ICC-র বিভিন্ন টুর্নামেন্টের নকআউট ম্যাচে ২২টি ম্যাচে ২৪টি ইনিংসে ১০২৪ রান করেছেন বিরাট। রয়েছে একটি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতরান।

ভারতীয় দলের হয়ে টেস্ট ও ODI জার্সিতে বিভিন্ন মুহূর্তে বিরাট কোহলি

তিন ফরম্যাট মিলিয়ে ৫২.৮৬ গড় : টেস্ট, ODI ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ব্যাটিং গড় ৫২.৮৬। সর্বাধিক রানসংগ্রাহকদের প্রথম ২০ জনের মধ্যে ৫০-এর বেশি গড় থাকা একমাত্র ক্রিকেটার তিনি।

ICC-র সব বড় ট্রফি ও IPL জয় : ODI বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং IPL— সব ক'টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে কোহলির।

বাংলাদেশে ১২৯৭ রান : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়াম কোহলির কেরিয়ারে সবচেয়ে সফল মাঠ। এই মাঠে ২৮ ম্যাচ খেলে ১২৯৭ রান করেছেন তিনি। গড় ৬৮.২৬। রয়েছে চারটি শতরান ও আটটি অর্ধশতরান।

অস্ট্রেলিয়ায় ১২টি আন্তর্জাতিক সেঞ্চুরি : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও ODI মিলিয়ে ১২টি শতরান করেছেন কোহলি। টেস্টে সাতটি এবং ODI-তে পাঁচটি। অস্ট্রেলিয়ার মাটিতে কোনও সফরকারী ব্যাটারের এটাই সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা।