অভিষেক শর্মা-বৈভব সূর্যবংশীদের নিয়ে বিশেষ বার্তা যুবরাজ সিংয়ের,ছবি: BCCI

‘অভিষেক-বৈভবদের প্রতিভাকে নষ্ট করছে ভারত’, নির্বাচকদের কড়া বার্তা যুবরাজের

ভারতের টি-টোয়েন্টি দলে বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়া নিয়ে বিতর্ক বাড়ছিল। এ বার এই নিয়ে বড় বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। শুধু বৈভব নয়, অভিষেক শর্মা-ঈশান কিষানদের মতো প্রতিভাবান ক্রিকেটারদের নিয়মিত সুযোগ না দিয়ে ভুল করছে দল, এমনটাই জানালেন তিনি। শুধু টি-টোয়েন্টি নয়, ৫০ ওভারের ক্রিকেটেও তাঁদের খেলানোর দাবি করলেন যুবি। তাই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ় শুরুর আগে বাড়ল বিতর্ক। আর কী জানালেন যুবি?

বৈভব-অভিষেকদের নিয়ে বিশেষ বার্তা যুবরাজের

ভারতীয় দলের তরুণ ব্যাটারদের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই যুবরাজ সিংয়ের। তবে তাঁদের ODI টিমে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেন, ‘সত্যি বলতে, আমি অভিষেককে ODI দলে দেখতে চাই। আগেও বলেছি, ঈশান, অভিষেক, বৈভবদের মতো ক্রিকেটারদের যদি ৫০ ওভারের ক্রিকেটে সুযোগ না দেওয়া হয়, তা হলে ওদের প্রতিভার প্রতি অবিচার হচ্ছে।’

ভারতকে ম্যাচ জেতানোর পরে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী

সিনিয়রদের ভিড়ে সুযোগ পাওয়া কঠিন

তবে ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতির বিষয়টিও মাথায় রাখছেন যুবরাজ। তাঁর মতে, দলে একাধিক তারকা থাকায় তরুণদের জায়গা পাওয়া সহজ নয়। তবে তাঁরা যে ভাবে পারফর্ম করছেন, তাতে দ্রুত ODI স্কোয়াডে সুযোগ পাওয়া উচিত। অভিষেকের সাফল্যের প্রসঙ্গে যুবরাজ আরও জানান, নিজের পরিশ্রমের কারণেই এই জায়গায় পৌঁছেছেন এই তরুণ ক্রিকেটার। তাই মেন্টর হিসেবে আলাদা কৃতিত্ব নিতে নারাজ তিনি।

ভারতকে ম্যাচ জেতানোর পরে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী

যুবরাজের পরামর্শেই অভিষেকের উন্নতি

অভিষেক শর্মার ক্রিকেটজীবনে যুবরাজ সিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবিকে নিজের গুরু বলে মনে করেন অভিষেক। গত কয়েক বছরে ব্যাটিংয়ের নানা বিষয়ে বিশ্বকাপজয়ী এই প্রাক্তনীর পরামর্শ নিয়েছেন তিনি। যুবির মতোই আগ্রাসী ব্যাটিং করতে দেখা যায় অভিষেককে। এখন দেখার ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে ODI টিমে সুযোগ দেয় কি না।

ভারতকে ম্যাচ জেতানোর পরে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী