,ছবি: সংগৃহীত

২,৪৯০ কোটি টাকা খুইয়েও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান, দ্বিতীয়স্থানে কে?

‘হার কর জিতনে ওয়ালে কো বাজ়ীগর কহতে হেঁ...’

বিষয়টা যেন অনেকটা তেমনই। খবর, (Latest Bengali News) বিগত এক বছরের মধ্যে বলিউডের বাদশা শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ নাকি বেশ অনেকটাই কমেছে। তা সত্ত্বেও সম্প্রতি প্রকাশিত 'হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬' (Hurun India Rich List 2026)-এ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থানে ধরে রেখেছেন ‘কিং’ খান (Shah Rukh Khan)। রিপোর্ট অনুযায়ী, এক বছরে প্রায় ২,৪৯০ কোটি টাকা সম্পদ কমলেও, ১০,০০০ কোটি টাকার মোট সম্পত্তির মালিক হিসেবে অন্যান্য তারকাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তিনি।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ ১০,০০০ কোটি টাকার মালিক শাহরুখ খান! ১ বছরে ২৪৯০ কোটি সম্পদ কমলেও কেন তিনি শীর্ষস্থানে জানুন।

কী ভাবে কমলো সম্পদ?

গত বছর প্রকাশিত হুরুন তালিকায় শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ছিল ১২,৪৯০ কোটি টাকা। তবে নতুন মূল্যায়নে তা কমে দাঁড়িয়েছে ১০,০০০ কোটি টাকায়। শাহরুখের আয় কেবল সিনেমা থেকে আসে না। তাঁর প্রযোজনা ও VFX সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’ (Red Chillies Entertainment) এবং IPL দল কলকাতা নাইট রাইডার্সের মূল সংস্থা ‘নাইট রাইডার্স স্পোর্টস’ (Knight Riders Sports) তাঁর আয়ের অন্যতম উৎস। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, স্টক মার্কেট ও আন্তর্জাতিক বিনিয়োগের মূল্যায়নে পরিবর্তনের কারণেই মোট হিসেবের এই তারতম্য ঘটেছে।

শাহরুখের পরে হুরুন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। অন্যদিকে বলিউড তারকা সলমন খান ও হৃতিক রোশনও ধনীদের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ ১০,০০০ কোটি টাকার মালিক শাহরুখ খান! ১ বছরে ২৪৯০ কোটি সম্পদ কমলেও কেন তিনি শীর্ষস্থানে জানুন।

বড়পর্দায় কামব্যাক

২০২৩ সালে ‘পাঠান', ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র হ্যাটট্রিক সাফল্যের পর আবার পর্দায় ফেরার জন্য প্রস্তুত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা অ্যাকশন ছবি ‘ কিং ‘ (King) ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খানের (Suhana Khan) । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা, রাঘব জুয়াল, অনিল কাপুর ও সৌরভ শুক্লা।