_প্যারিস ফ্যাশন উইক ২০২৩-এ ঐশ্বরিয়া,_প্যারিস ফ্যাশন উইক ২০২৪-এ ঐশ্বরিয়া,_প্যারিস ফ্যাশন উইক ২০২৫-এ ঐশ্বরিয়া,_সংগৃহীত ছবি

ফের প্যারিসের রানওয়েতে ঐশ্বরিয়া, এবার কী চমক দেবেন বলিউডের এই তারকা?

প্যারিসের ফ্যাশন মঞ্চে আবারও ফিরছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ল’রিয়াল প্যারিসের জনপ্রিয় ফ্যাশন আয়োজন ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’-এর নবম আসর। আর এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের খ্যাতনামা তারকাদের সঙ্গে রানওয়েতে দেখা যাবে দীর্ঘদিনের ল’রিয়াল প্যারিস অ্যাম্বাসাডর ঐশ্বরিয়াকে।

ল’রিয়াল প্যারিসের অফিসিয়াল তথ্য অনুযায়ী, এবারের আয়োজনের মূল ভাবনা ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’। আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, নিজস্বতা এবং

_প্যারিস ফ্যাশন উইক ২০২৪-এ ঐশ্বরিয়া

_প্যারিস ফ্যাশন উইক ২০২৪-এ ঐশ্বরিয়া

নারীর ক্ষমতায়নের বার্তা তুলে ধরাই এবারের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। প্যারিস ফ্যাশন উইকের সূচি অনুযায়ী, আইফেল টাওয়ারের পাদদেশে প্লাস জফ্রে এলাকায় হবে জমকালো এই ওপেন-এয়ার ফ্যাশন শো। অনুষ্ঠানটি ২৮ সেপ্টেম্বর রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বিশেষ পরিচিতি পেয়েছে। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিনেত্রী, মডেল, শিল্পী ও ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের এক মঞ্চে নিয়ে আসে এই আয়োজন। ল’রিয়াল প্যারিসের ভাষ্য অনুযায়ী, সৌন্দর্য ও ফ্যাশনের পাশাপাশি নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য ও পারস্পরিক সংহতির বার্তাও অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ।

ঐশ্বরিয়ার জন্য অবশ্য এই মঞ্চ নতুন নয়। ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তিনি নিয়মিতই এই আয়োজনের অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন। তার পোশাক, মেকআপ, চুলের সাজ থেকে শুরু করে রানওয়ে ওয়াক—প্রতিবারই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক ফ্যাশনমহলে তৈরি হয় ব্যাপক আলোচনা।

২০২৪ সালের আয়োজনে ঐশ্বরিয়ার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল। সেবার তাকে দেখা গিয়েছিল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড Mossi-এর নকশা করা নজরকাড়া লাল গাউনে। বেলুন-হেমের ওই পোশাকের সঙ্গে ছিল খোলা ঢেউ খেলানো চুল ও উজ্জ্বল লাল লিপস্টিক। রানওয়ে ধরে হাঁটার সময় দর্শকদের দিকে উড়ন্ত চুম্বন ছোড়ার পাশাপাশি শেষদিকে ‘নমস্তে’ ভঙ্গিতে অভিবাদন জানান অভিনেত্রী।

এরপর ২০২৫ সালের আয়োজনে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হন ঐশ্বরিয়া। গাউনের বদলে তিনি বেছে নেন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের আধুনিক

_প্যারিস ফ্যাশন উইক ২০২৫-এ ঐশ্বরিয়া

_প্যারিস ফ্যাশন উইক ২০২৫-এ ঐশ্বরিয়া

রূপ। ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি গাঢ় রঙের মখমলের শেরওয়ানি-অনুপ্রাণিত পোশাকে রানওয়েতে হাঁটেন তিনি। পোশাকটিতে ছিল ঝলমলে অলংকারখচিত কাফ, জটিল কারুকাজ ও নজরকাড়া ব্রোচ। এই লুককে অনেক ফ্যাশন বিশ্লেষক ঐতিহ্যবাহী পুরুষদের পোশাকের আধুনিক ও অ্যান্ড্রোজিনাস উপস্থাপন হিসেবেও দেখেছেন।

পরপর দুই বছর দুই ধরনের সাজে আলোচনায় আসার পর এবার ঐশ্বরিয়ার নতুন লুক নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। ২০২৬ সালের আয়োজনের থিম যখন ‘Express Your Worth’, তখন এই আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রী কী ধরনের পোশাকে হাজির হন, সেটিই এখন ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

এবারের রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে থাকবেন হলিউড ও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের একাধিক পরিচিত মুখ। ল’রিয়াল প্যারিসের অফিসিয়াল

_সংগৃহীত ছবি

_সংগৃহীত ছবি

তালিকায় রয়েছেন ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কারা ডেলেভিন, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল, আজা নাওমি কিং, সিমোন অ্যাশলি, বেবে ভিও গ্রান্ডিস, লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে। এবার নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন ল’রিয়াল প্যারিসের নতুন অ্যাম্বাসাডর ক্রিস্টেন বেলও।

অর্থাৎ, এবারের ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ শুধু ঐশ্বরিয়ার প্রত্যাবর্তনের জন্যই আলোচিত নয়; বৈশ্বিক তারকাদের বড় সমাবেশ এবং ‘Express Your Worth’ বার্তার কারণেও এটি প্যারিস ফ্যাশন উইকের অন্যতম আকর্ষণীয় আয়োজন হতে যাচ্ছে।

আইফেল টাওয়ারের পাদদেশে আন্তর্জাতিক তারকাদের ভিড়ে এবার ঐশ্বরিয়ার উপস্থিতি কেমন হয়, আর তার নতুন লুক কতটা চমক তৈরি করে—সেদিকেই এখন নজর ফ্যাশনপ্রেমীদের।

তথ্যসূত্র: L’Oréal Paris, Fédération de la Haute Couture et de la Mode (FHCM), Hindustan Times, India Today, The Indian Express