শূন্য নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

শূন্য নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাদের সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন মিষ্টি। গত ১ অক্টোবর দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এএইচ