মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ
১. পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
২. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা—
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা
প্রবেশনারি কর্মকর্তাদের এক বছরের প্রবেশনকালীন আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল সম্পন্নকারীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম
আবেদন অনলাইনে করতে হবে। প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
২০ অক্টোবর ২০২৬