Advertisement

বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্সের লভ্যাংশ ও অতিরিক্ত আর্থিক সুবিধা ঘোষণা

প্রথম আলো

প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬

সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমসহ পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স

বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পাশাপাশি বিমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকার বিমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা হারে রিভার্সনারি বোনাস বা অতিরিক্ত আর্থিক সুবিধা এবং ১৫ টাকা হারে টার্মিনাল বোনাস বা চূড়ান্ত বোনাস ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানিটি।

বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। সভায় কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমসহ পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম কোম্পানির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরিয়াহ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন দুটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়া ২০২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরীক্ষক (অডিট ফার্ম) নিয়োগ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স শরিয়াহভিত্তিক মূল্যবোধ, দেশের প্রচলিত আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নীতিমালা কঠোরভাবে অনুসরণ করছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতে ডিজিটালাইজেশন ও সেবার মানোন্নয়নে এ কোম্পানি দৃঢ়প্রতিজ্ঞ।

Lading . . .