
সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা
দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। সেটি হচ্ছে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া। গত শনিবার প্রথম দফায় সোনার দাম ভরিতে প্রায় ছয় হাজার কমিয়ে সেই পথে কিছুটা অগ্রসর হয়েছে সমিতি।২৩ নভেম্বর, ২০২৬



