
কোম্পানিটি গত অর্থবছর শেষে ৪০ কোটি টাকার বেশি মুনাফা করেছে। এর আগে ডেসকো সর্বশেষ মুনাফা করেছিল ২০২১-২২ অর্থবছরে। দুই বছর পর লভ্যাংশ ঘোষণা।
টানা তিন বছর লোকসানের পর মুনাফায় ফিরেছে বিদ্যুৎ খাতের সরকারি কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো। গত ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটি ৪০ কোটি টাকা মুনাফা করেছে। গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে লোকসান কাটিয়ে কোম্পানিটির আবার মুনাফায় ফিরে আসার তথ্য উঠে এসেছে।১৩ অক্টোবর, ২০২৬




