Advertisement

কেরানীগঞ্জে সিটিজেনস ব্যাংকের উপশাখা চালু

প্রথম আলো

প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬

24obnd

সিটিজেনস ব্যাংক সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে একটি উপশাখা খুলেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিজেনস ব্যাংক এ তথ্য জানিয়েছে।

উপশাখাটির উদ্বোধন অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন বলেন, সিটিজেনস ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকর মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স বা বাণিজ্য অর্থায়ন এবং পরামর্শমূলক সেবা প্রদান করা হবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা দক্ষতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হন।

আলমগীর হোসেন আরও বলেন, খুচরা গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আমানত পণ্য, ভোক্তা ঋণ, রেমিট্যান্স বা প্রবাসী আয়সংক্রান্ত সেবা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং–সুবিধা প্রদান করা হবে, যা তাঁদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Lading . . .