Advertisement

চিজ ব্রেডের রেসিপি

প্রথম আলো

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬

চিজ ব্রেডছবি: প্রথম আলো
চিজ ব্রেডছবি: প্রথম আলো

ময়দা ২ কাপ

ইনস্ট্যান্ট ইস্ট ১ চা-চামচ

চিনি ১ টেবিল চামচ

লবণ আধা চা-চামচ

কুসুম গরম দুধ ৩/৪ কাপ

মাখন ২ টেবিল চামচ

মোজারেলা চিজ আধা কাপ

চেডার চিজ সিকি কাপ

পারমেজান চিজ সিকি কাপ

মিক্সড হার্বস আধা চা-চামচ

ময়দা, ইস্ট, চিনি, লবণ ও দুধ দিয়ে ডো তৈরি করুন।

মাখন মিশিয়ে ৮-১০ মিনিট মথে ১ ঘণ্টা ঢেকে রাখুন।

তিন ধরনের চিজ ও হার্বস মিশিয়ে ডোর মধ্যে পুর দিন।

ব্রেডের আকার দিয়ে আরও ২০ মিনিট রেখে দিন।

১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করুন।

হয়ে গেলে গরম-গরম পরিবেশন করুন।

Lading . . .