
ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার
দুধ ও দুগ্ধজাত পণ্যের সঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের উদ্যোক্তাদের দীর্ঘদিনের সম্পর্ক। ব্রিটিশ আমলে ঘিয়ের ব্যবসা করতেন তাঁদের পূর্বপুরুষেরা। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বর্তমান পরিচালকদের একজন দীপক কুমার ঘোষ জানালেন, দুধ ও ঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসাকে আরও বিস্তৃত করার চিন্তা থেকেই মিষ্টি তৈরির উদ্যোগ। ঘি দিয়ে শুরু হয়েছিল যে ব্যবসা, সেখানে একসময় জায়গা করে নেয় রসগোল্লা, চমচম, কালোজামসহ নানা ধরনের মিষ্টি।৩ নভেম্বর, ২০২৬




