Advertisement

তালের চাটনির রেসিপি

প্রথম আলো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬

তালের চাটনি বানানোর জন্য ১ কাপ তালের ক্বাথ লাগবেছবি: সাবিনা ইয়াসমিন
তালের চাটনি বানানোর জন্য ১ কাপ তালের ক্বাথ লাগবেছবি: সাবিনা ইয়াসমিন

তালের ক্বাথ ১ কাপ

শর্ষের তেল ১ চা-চামচ

শুকনা মরিচ ২টি

পাঁচফোড়ন আধা চা-চামচ

আদাকুচি ১ চা-চামচ

লবণ আধা চা-চামচ

চিনি বা গুড় আধা কাপ বা স্বাদ অনুযায়ী

তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ

কিশমিশ ১ টেবিল চামচ

ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ

তালের ক্বাথ ভালো করে ছেঁকে নিন, যাতে আঁশ না থাকে।

কড়াইতে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিন।

আদা দিয়ে সামান্য ভেজে নিয়ে তালের ক্বাথ দিন।

লবণ, তেঁতুলের ক্বাথ ও চিনি বা গুড় দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।

কিশমিশ দিয়ে ঘন হওয়া পর্যন্ত ১০-১৫ মিনিট রান্না করুন।

শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। ঠান্ডা হলে চাটনি আরও ঘন হবে।

Lading . . .