Advertisement

শহরের দৈনন্দিন যাতায়াত সহজ ও আরামদায়ক করতে নতুন ডিও স্কুটার নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

প্রথম আলো

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬

শহরের দৈনন্দিন যাতায়াত সহজ ও আরামদায়ক করতে নতুন ডিও স্কুটার নিয়ে এসেছে হোন্ডা। রাজধানীতে সম্প্রতি ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ শীর্ষক স্লোগানে আয়োজিত এক অনুষ্ঠানে ১১০ সিসির স্বয়ংক্রিয় গিয়ারযুক্ত এ স্কুটারের মোড়ক উন্মোচন করা হয়ছবি: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
শহরের দৈনন্দিন যাতায়াত সহজ ও আরামদায়ক করতে নতুন ডিও স্কুটার নিয়ে এসেছে হোন্ডা। রাজধানীতে সম্প্রতি ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ শীর্ষক স্লোগানে আয়োজিত এক অনুষ্ঠানে ১১০ সিসির স্বয়ংক্রিয় গিয়ারযুক্ত এ স্কুটারের মোড়ক উন্মোচন করা হয়ছবি: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

শহরের দৈনন্দিন যাতায়াত সহজ ও আরামদায়ক করতে নতুন ডিও স্কুটার নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। রাজধানীতে সম্প্রতি ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ শীর্ষক স্লোগানে আয়োজিত এক অনুষ্ঠানে ১১০ সিসির স্বয়ংক্রিয় গিয়ারযুক্ত (অটোমেটিক) এ স্কুটারের যাত্রা শুরু হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, স্কুটার এখন সারা দেশে হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডিও স্কুটারে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার—যেটি আগে হবে—সেই মেয়াদের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে পাঁচটি ফ্রি সার্ভিস ও দুটি পেইড সার্ভিস। ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক—এই তিন রঙে পাওয়া যাবে স্কুটারটি।

হোন্ডা জানায়, নতুন ডিও স্কুটারে রয়েছে ১১০ সিসির পিজিএম–এফ১ ইঞ্জিন। স্বয়ংক্রিয় গিয়ার থাকায় গিয়ার পরিবর্তন না করেই স্কুটারটি চালানো যায়। স্কুটারটির আসনের উচ্চতা ৭৬৫ মিলিমিটার, প্রস্থ ৬৮০ মিলিমিটার এবং ওজন ১০১.৫ কেজি।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, ‘আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছি। তরুণদের পাশাপাশি নারী–পুরুষ এবং প্রথমবারের মতো মোটরসাইকেল বা স্কুটার চালাচ্ছেন, এমন ব্যক্তিরাও দৈনন্দিন জীবনের উপযোগী পরিবহন খুঁজছেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে এ স্কুটারের আসনের নিচে রয়েছে ১৮ লিটারের স্টোরেজ, ওপেন গ্লাভবক্স ও ফ্লোরবোর্ড স্পেস। মোবাইলসহ অন্যান্য ডিভাইস চার্জের জন্য রয়েছে ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, স্বয়ংক্রিয় গিয়ার, নিচু আসন, কম ওজন ও কমপ্যাক্ট নকশার কারণে যানজটে নতুন ডিওটি সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং এটি জ্বালানি ও খরচসাশ্রয়ী।

Lading . . .