
একসঙ্গে শিল্পী সরকার অপু ও দীপা
এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার চলতি এই ধারাবাহিকটিতে ফুফুর চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। এরই মধ্যে নাটকটির ত্রিশতম পর্ব প্রচার হয়েছে। এতে অভিনয় করছেন শিল্পী সরকার অপু। এরই মধ্যে শূটিংয়ে অন্যান্য শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন শিল্পী সরকার অপু ও দীপা খন্দকার। শিল্পী সরকার অপু বলেন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকটির ত্রিশ পর্ব এরই মধ্যে প্রচারিত হয়েছে। ত্রিশ পর্বের মধ্যে নাটকটি দেশ বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। দর্শক যে ভালো গল্পের নাটক, পারিবারিক গল্পের নাটক দেখতে চায় এই নাটকই তা প্রমাণ করে। দীপা খন্দকার বলেন, এই নাটকে আমি ফুফুর চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রটির নাম ফাতেমা।২০ সেপ্টেম্বর, ২০২৬




