Advertisement
  • হোম
  • বিনোদন
  • গ্রেপ্তারি পরোয়ানা জারি পরীমণির বিরুদ্ধে, কী জানাল...

গ্রেপ্তারি পরোয়ানা জারি পরীমণির বিরুদ্ধে, কী জানালেন অভিনেত্রী?

এই সময়

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

পরীমণি,ছবি: Facebook
পরীমণি,ছবি: Facebook

পাঁচ বছর ধরে চলছিল মামলা। এ বার গ্রেপ্তারি পরোয়ানা জারি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে। সূত্রের খবর, ব্যবসায়ী নাসিরউদ্দিন মেহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহফুজুর রহমান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার কথা অভিনেত্রীর।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে পরীমণি জানিয়েছেন, মামলার কারণে ভীষণই চাপে রয়েছেন তিনি। খুব কঠিন সময়ের মধ্যে কাটাচ্ছেন। তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে পরীমণি আরও বলেছেন, ‘মামলা সংক্রান্ত যা হচ্ছে সেটা একপ্রকার হেনস্থা। এ ভাবে কি সারাজীবন চলবে?’

কালো পাড় সাদা শাড়িতে চুলে বেনি করে চিন্তিত মুখে পরীমণি

পরীমণির অভিযোগ, তদন্ত ঠিক ভাবে হচ্ছে না। যেটা ভীষণ ভাবে প্রয়োজন। তবে, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাই বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হবেন অভিনেত্রী। পরীমণির আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। শারীরিক কারণে হাজিরা দিতে পারেননি অভিনেত্রী। সেইজন্যই আদালত আবেদন নামাঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

কালো পাড় সাদা শাড়িতে চুলে বেনি করে চিন্তিত মুখে পরীমণি

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ জুলাই নাসিরউদ্দিন ঢাকার আদালতে মামলা দায়ের করেছিলেন পরীমণির বিরুদ্ধে। অভিযোগ ছিল, পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝে বিভিন্ন ক্লাবে ঢুকে টাকা না দিয়েই মদ্যপান করেন। প্রতিবাদ করলে পরীমণি পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার ভয় দেখান।

Lading . . .