
নিজেদের দোষে ম্যাচ হাতছাড়া, বিপক্ষকে জয় ‘উপহার’ ইস্টবেঙ্গলের
কথায় আছে খোঁচা খাওয়া বাঘ আর পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর। তবে AFC Champions League 2-র ম্যাচে দেখা গেল তার উল্টো ছবি। এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ে ম্যাচে হারতে হলো আন্তোনিও লোপেজ় হাবাসের ছেলেদের। ২-১ স্কোর থেকে ম্যাচ শেষ হলো ইস্টবেঙ্গলের বিপক্ষে ২-৩ গোলে। এই ম্যাচে ইস্টবেঙ্গল যতটা না বিপক্ষের ভালো খেলার জন্য হেরেছে, তার থেকেও বেশি হেরেছে গোল নষ্ট করার জন্য। এই ম্যাচে ডেভিড একাই যতগুলো মিস করলেন তা এক করলে ইস্টবেঙ্গল সহজেই ৫ গোল দেয়।১৩ অক্টোবর, ২০২৬



