ভারত-ব্রাজ়িল ম্যাচের একটি টিকিট কিনলেই আরও একটি ফ্রি।,ছবি: সংগৃহীত

একটা কিনলে, একটা ফ্রি! ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিটে বিশেষ ছাড়, পাওয়া যাচ্ছে কোথায়?

একটি টিকিট কিনুন, দু’জন মিলে দেখুন ব্রাজ়িলের খেলা! বিশ্বাস হচ্ছে না? ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের সামনে থেকে দেখার সুযোগ, তাও আবার একটি টিকিট কিনেই। ভারত-ব্রাজ়িল ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের জন্য বড় অফার নিয়ে হাজির স্টাইল বাজার। তাদের ঘোষণা অনুযায়ী, একটি টিকিট কিনলেই সঙ্গে মিলবে আরও একটি টিকিট একেবারে বিনামূল্যে। অর্থাৎ, এক টিকিটের খরচেই দু’জন মিলে যুবভারতীতে বসে উপভোগ করতে পারবেন ব্রাজ়িলের তারকাদের খেলা। ম্যাচের কাউন্টডাউন যখন শুরু হয়ে গিয়েছে, তখন এই অফার যে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে দেবে, তা বলাই যায়।এক টিকিটে দু’জনের ম্যাচ দেখাকলকাতায় ভারত-ব্রাজ়িল ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। তার মধ্যেই স্টাইল বাজারের এই অফার টিকিটের চাহিদায় আরও গতি আনতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকাসন ৬০ হাজারের বেশি। ব্রাজ়িলের তারকাদের সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না শহরের ফুটবলপ্রেমীরা। এক টিকিটের সঙ্গে আর একটি টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকায় পরিবার, বন্ধু বা কাছের মানুষকে সঙ্গে নিয়ে ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনাও করতে পারবেন দর্শকরা।এখনও পর্যন্ত কত টিকিট বিক্রি হয়েছে, সেই সংখ্যা প্রকাশ্যে আনেননি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ কিংবা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। শোনা যাচ্ছে, অতিরিক্ত দামের জন্য মাত্র ৪০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। যে কারণে ম্যাচের আগে গ্যালারি ভরাতে যাবতীয় প্রস্তুতি চলছে।
১ অক্টোবর, ২০২৬
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2026