
‘৩ গোলে জেতা উচিত ছিল’, আক্ষেপ হাবাসের, পেনাল্টি না দেওয়া নিয়েও তুললেন প্রশ্ন
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত দাপট বজায় রেখেও ম্যাচ বাঁচানো যায়নি। একের পর এক নিশ্চিত সুযোগ নষ্টের মূল্য দিতে হয়েছে ইস্টবেঙ্গলকে। AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচে যুবভারতীতে ওমানের আল সিব ক্লাবের কাছে ০-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকে কার্যত বিদায়ের মুখে দাঁড়িয়ে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এসে দলের হার নিয়ে হতাশা প্রকাশ করলেও ফুটবলারদের লড়াইয়ের পাশে দাঁড়ালেন হেড কোচ আন্তোনিও লোপেজ় হাবাস।৩ নভেম্বর, ২০২৬




