Advertisement
  • হোম
  • বিনোদন
  • প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, ভুগছিলেন ...

প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে

এই সময়

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত অভিনেত্রী,ছবি: সংগৃহীত
প্রয়াত অভিনেত্রী,ছবি: সংগৃহীত

মালায়লম সিনেমায় শোকের ছায়া। ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’ ছবির ‘উম্মা’ চরিত্রে অভিনয় করে জাতীয় স্তরে পরিচিতি পেয়েছিলেন মালয়ালম অভিনেত্রী সাবিত্রী শ্রীধরণ। দীর্ঘ থিয়েটার-জীবনের পর জীবনের অনেকটা দেরিতে সিনেমায় এসে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২৩ সেপ্টেম্বর, বুধবার কোঝিকোড়ে নিজের বাড়িতে প্রয়াত হলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। সিনেমায় সাবিত্রীর পরিচিতি মূলত জীবনের অনেকটা পরে। তার বহু আগে থেকেই অবশ্য মঞ্চের দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে মালয়ালম থিয়েটারে সক্রিয় ছিলেন অভিনেত্রী। বিভিন্ন নাট্যদলের সঙ্গে কাজ করার পাশাপাশি অসংখ্য মঞ্চ প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় জীবনের শুরু হয়েছিল অ্যামেচার থিয়েটার দিয়ে। মাত্র ১৬ বছর বয়সে মঞ্চে পা রাখেন সাবিত্রী। প্রায় দুই দশক অ্যামেচার থিয়েটারে কাজ করার পর যোগ দেন পেশাদার মঞ্চে।

Savithri Sreedharan pasess away

থিয়েটারে দীর্ঘ সাফল্যের পরে সিনেমায় আত্মপ্রকাশ করেন সাবিত্রী শ্রীধরণ। ১৯৯১ সালে কিংবদন্তি সাহিত্যিক ও পরিচালক এম টি বাসুদেবন নায়ারের ‘কদভু’ ছবিতে অভিনয় করেন তিনি। সেখানে মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৮ সালে মুক্তি পায় জাকারিয়া মহম্মদের ছবি ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’। এই ছবিতেই জামীলা চরিত্রে অভিনয় করেন সাবিত্রী। এই ছবির জন্যেই জাতীয় পুরস্কার পান তিনি।

জীবনের শেষ পর্ব শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই শয্যাশায়ী ছিলেন। বুধবার তাঁর প্রয়াণে শেষ হল মালয়ালম মঞ্চ ও সিনেমার এক দীর্ঘ অধ্যায়। তাঁর অভিনয়ের উত্তরাধিকার অবশ্য থেকে যাবে ‘সুডানি ফ্রম নাইজেরিয়া’র জামীলা-সহ অসংখ্য মঞ্চচরিত্রে।

আরও পড়ুন

Lading . . .