সরকারি চাকরির সুযোগ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায়; অষ্টম থেকে স্নাতকে আবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ‘পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। আগামী ১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)
১. চিত্রশিল্পী: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা)।
—যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
২. প্রোগ্রামার সহকারী: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।
—যোগ্যতা: অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার সম্পর্কে বিশেষ প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. রিসার্চ ইনভেস্টিগেটর: ৩টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট (সহকারী): ১টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. সহকারী গুদামরক্ষক: ১টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. টেলিফোন অপারেটর: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ টেলিফোন অপারেটর বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. গাড়িচালক: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস। ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৮. নিরাপত্তা প্রহরী: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৯. স্কিল্ড মেইনটেন্যান্স ওয়ার্কার: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাসসহ রাজমিস্ত্রি সহকারী হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১০. চৌকিদার কাম-কুক: ২টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস এবং রন্ধন কাজে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১১. অফিস সহায়ক: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১২. ক্লাসরুম অ্যাটেনডেন্ট: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৩. গেটম্যান: ১টি।
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
—১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)।
—৮ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।
—ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ছয় টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি আরডিএ, বগুড়ার , পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এবং টেলিটকের জব পাওয়া যাবে।
—অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল পাঁচটা পর্যন্ত।


