
বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা ও একাডেমিক কাজ সিভিতে তুলে ধরলে বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রাথমিক পদে সহায়তা পেতে পারে।
‘অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না, কিন্তু চাকরি না করলে অভিজ্ঞতা হবে কীভাবে?’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি পরিচিত এক প্যারাডক্স। বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতার চাহিদা থাকে। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রারম্ভিক পর্যায়ের চাকরি পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব অভিজ্ঞতা সঠিকভাবে সিভিতে তুলে ধরতে হবে।৩ নভেম্বর, ২০২৬




