জনকণ্ঠ
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬

মাসুম বিল্লাহ ফারদিন আগামী ২৬ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য এক বৃহৎ কনসার্টে পারফর্ম করবেন। এই বিশেষ আয়োজনে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম এবং বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। কনসার্টের আয়োজন করেছে করাচি সরকারের মিনিস্ট্রি অব কালচারাল অ্যাফেয়ার্সে। কনসার্ট নিয়ে মাসুম বিল্লাহ বলেন, পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলামের সঙ্গে একই মঞ্চে গাওয়া আমার জন্য আনন্দের ও গর্বের। আপনারা পাশে থাকলে আমি আরও ভালো কাজ করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন।
মাসুম বিল্লাহ ফারদিন বাংলাদেশ ও পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনকে এক সুতোয় গেঁথে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় বছরের শেষ দিনগুলো তিনি পাকিস্তানে কনসার্ট ও সিনেমার শূটিংয়ে ব্যস্ত থাকবেন।
আরও পড়ুন


