প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : ফেসবুক থেকে

এবার ভিন্নরূপে ফিরলেন প্রসেনজিৎ

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় কখনো তিনি পুলিশ, কখনো রহস্যভেদী কাকাবাবুর চরিত্রে দেখা গেছে তাঁকে। তবে এবার পর্দায় কোনো নায়কোচিত চরিত্র নয়, চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ‘ডাক্তার কাকু’ নামে সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। পাভেল পরিচালিত সিনেমাটিতে আরও আছেন ঋদ্ধি সেন, এনা সাহা। বাবা ও ছেলের গল্প এই ছবির কেন্দ্রে। দুজনই চিকিৎসক। কিন্তু পেশা এবং মানুষের প্রতি দায়িত্ব নিয়ে তাঁদের ভাবনায় বিস্তর তফাত। ব্যক্তিগত মতপার্থক্যের সঙ্গে যখন রোগীর জীবন বাঁচানোর দায়িত্ব এসে মিশে যায়, তখন সম্পর্কের সেই টানাপোড়েনই ছবির মূল বিষয়। অন্যদিকে চিকিৎসাকে ঘিরে অর্থনৈতিক বৈষম্যও ছবির গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ভালো চিকিৎসা পাওয়ার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়ে পড়া, চিকিৎসার বাণিজ্যিকীকরণ এবং পেশাগত নৈতিকতার সংকট—এসব প্রশ্ন নিয়েও সিনেমাটি কথা বলে।
২০ সেপ্টেম্বর, ২০২৬
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2026