
আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়
পৃথিবীর বার্ষিক গতি এবং অক্ষের কৌণিক ঢালের কারণেই মূলত আমাদের গ্রহে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তবে বছরে দুইবার সূর্য বিষুবরেখার ঠিক ওপর দিয়ে যায়। একবার মার্চ মাসে (মহাবিষুব), আরেকবার সেপ্টেম্বর মাসে (জলবিষুব)। লাতিন শব্দ ইকুইনক্স অর্থ হলো সমান রাত। সারা বছর পৃথিবী সূর্যের দিকে কিছুটা হেলে থাকলেও বিষুবের দিন একদম সোজাসুজি অবস্থান করে। ফলে এ সময় সূর্যের আলো উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে পড়ায় পৃথিবীর সব জায়গায় দিন এবং রাত প্রায় সমান হয়।২৩ সেপ্টেম্বর, ২০২৬


