এই সময়: সাত মিনিটের মধ্যে কাম্প নৌয়ে বার্সেলোার বিরুদ্ধে জোড়া গোল বিয়ারিয়ালের। স্প্যানিশ ফুটবলে র পরিসংখ্যান রাখে, এ রকম একটি ওয়েবসাইট জানান দিল, ৪৬ বছরে এই প্রথম বার্সেলোনা সাত মিনিটের মধ্যে জোড়া গোল হজম করল।
কিন্তু হান্সি ফ্লিকের টিম ম্যাচে দারুণ ভাবে ফিরল দ্বিতীয়ার্ধে। ৫৭ থেকে ৬৭— এই ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ৩–২ জিতল বার্সেলোনা। ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে লা লিগার শীর্ষেই থাকল বার্সেলোনা।
তায়োন বুকানান ও তানি ওলুওয়াসেয়ির গোলে এগিয়ে গিয়েছিল বিয়ারিয়াল। বিরতির পরে বার্সেলোনার হয়ে গোল করেন খেরার মার্তিন ও ফের্মিন লোপেস। তৃতীয় গোলটি পাউ নাবারোর আত্মঘাতী গোলে ৩–২ জেতে বার্সা। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। রিয়ালের ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট। শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ২–১ হারিয়েছে সেল্তা বিগোকে। ৬ মিনিটে গোল খেয়েও রিয়াল জিতল জুড বেলিংহ্যাম ও কার্লোস এস্পির গোলে।
FAQ
১. ম্যাচটিতে বার্সেলোনা কী ভাবে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েছিল?
নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের প্রথম ৭ মিনিটের মধ্যেই দু’টি গোল হজম করে বার্সেলোনা। ৫ম মিনিটে তাজন বুকানন (Tajon Buchanan) দূরপাল্লার শটে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন এবং ৭ম মিনিটে তানি ওলুয়াসেই (Tani Oluwaseyi) ব্যবধান ২-০ করেন।
২. প্রথমার্ধে কি বার্সেলোনার গোল শোধ করার সুযোগ এসেছিল?
হ্যাঁ, ম্যাচের ২৩ মিনিটে ভিয়ারিয়ালের বক্সে লামিনে ইয়ামাল (Lamine Yamal) ফাউলের শিকার হলে ভিএআর (VAR) যাচাইয়ের পর পেনাল্টি পায় বার্সেলোনা।
৩. দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কী ভাবে দুর্দান্ত প্রত্যাবর্তন (Comeback) ঘটাল?
বিরতির পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বার্সেলোনা। বার্সেলোনার হয়ে গোল করেন খেরার মার্তিন ও ফের্মিন লোপেস
৪. ম্যাচের শেষ দিকে কোনও নাটকীয়তা বা লাল কার্ডের ঘটনা ঘটেছিল কি?
হ্যাঁ, ম্যাচের ৭৫ মিনিটে বেঞ্চে বসে লাল কার্ড দেখেন বার্সেলোনার ফের্মিন লোপেজ এবং যোগ করা সময়ে (৯০+৩ মিনিটে) রাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ভিয়ারিয়ালের পাউ নাভারো।