নিজস্ব ছবি,এই সময়

ডাচদের দুঃখের কারণ হতে চায় গ্রিস

এই সময়: নেশন্স লিগে শুক্রবার রাতের ম্যাচগুলির মধ্যে সবার চোখ টানছে গ্রুপ এটু। চর্চায় নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রিসের ত্রিমুখী লড়াই।

শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে গ্রিস। জার্মানি খেলবে গ্রুপের লাস্ট বয় সার্বিয়ার বিরুদ্ধে। আলোচনা চলছে এই গ্রুপের হাল শেষ পর্যন্ত কী দাঁড়াবে তা নিয়ে। খাতায় কলমে নেদারল্যান্ডস আর জার্মানি বড় টিম।

কিন্তু এ বারের নেশন্স লিগে গ্রিস এখনও পর্যন্ত গোল হজম করেনি। গ্রুপে এক নম্বরে আছে ডাচরা (৮ পয়েন্ট)। দ্বিতীয় গ্রিস (৮)। তিনে জার্মানি (৫)। গোলপার্থক্যে এগিয়ে নেদারল্যান্ডস। আজ ডাচদের হারালে গ্রিস উঠে আসতে পারে শীর্ষে। আবার জার্মানি বড় ব্যবধানে সার্বিয়াকে হারালে তারা উঠবে দুইয়ে। সে ক্ষেত্রে এক থেকে তিনে নামবে নেদারল্যান্ডস। গ্রিসের হেড কোচ ইভান জোভানোভিচ আশায়, গ্রুপ শীর্ষে পৌঁছতে পারবে গ্রিস।