কলকাতায় ভারত বনাম ব্রাজ়িল ম্যাচের এক মাস আগে টিকিট বিক্রি শুরু করেছিল AIFF। তার পর প্রশ্ন উঠতে শুরু করে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে? অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুরু হল উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি (India vs Uruguay Kolkata match tickets)। ৬ অক্টোবর, কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট কোথা থেকে কাটবেন?
ব্রাজ়িল ম্যাচের মতোই এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে District by Zomato App-এ। টিকিট পেতে ক্লিক করুন এখানে ।
India vs Uruguay Match: কত টাকা থেকে শুরু টিকিট?
India vs Uruguay ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৭৪৯ টাকা। ব্রাজ়িল ম্যাচে এটা ছিল ৯৯৯ টাকা, অর্থাৎ, কমেছে ২০০ টাকা। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই টিকিটের। এর সঙ্গে যোগ হবে ১৮ শতাংশ GST।
টিকিটের সর্বোচ্চ মূল্য ৯,৯৯৯ টাকা। VIP বক্সে বসে খেলা দেখা যাবে এই ব্লক থেকে। ব্রাজ়িল ম্যাচে এই অঙ্কটা ছিল ১৫ হাজার। পাঁচ হাজার টাকা কমানো হয়েছে টিকিটের দাম।
বিভিন্ন ব্লক এবং মাঠ থেকে দূরত্ব ও ভিউ অনুযায়ী টিকিটের দাম ভাগ করা হয়েছে।
কোন ব্লকের টিকিটের কত দাম?
D1 Silver: ৭৪৯ টাকা
B1 Silver: ৭৪৯ টাকা
B1 Gold: ৯৯৯ টাকা
D1 Gold: ৯৯৯ টাকা
C1 Right Silver: ৯৯৯ টাকা
C1 Left Silver: ৯৯৯ টাকা
D3: ১২৯৯ টাকা
B3: ১২৯৯ টাকা
A1 Left Silver: ১৩৯৯ টাকা
C1 Right Gold: ১৩৯৯ টাকা
A1 Right Silver: ১৩৯৯ টাকা
C1 Left Gold: ১৩০০ টাকা
C1 Middle: ১৩৯৯ টাকা
B2: ১৪৯৯ টাকা
D2: ১৪৯৯ টাকা
A3 Right: ১৪৯৯ টাকা
A3 Left: ১৪৯৯ টাকা
C3 Right: ১৬৯৯ টাকা
C3 Left: ১৬৯৯ টাকা
A1 Left Gold: ১৬৯৯ টাকা
A1 Right Gold: ১৬৯৯ টাকা
C3 Middle: ১৬৯৯ টাকা
C2 Left: ১৯৯৯ টাকা
C2 Right: ১৯৯৯ টাকা
C2 Middle: ১৯৯৯ টাকা
A2 Left: ২৪৯৯ টাকা
A2 Right: ২৪৯৯ টাকা
VIP Right: ৪৯৯৯ টাকা
VIP Left: ৪৯৯৯ টাকা
VVIP Left: ৭৪৯৯ টাকা
VVIP Right: ৭৪৯৯ টাকা
VVIP Middle: ৯৯৯৯ টাকা
উরুগুয়ে ম্যাচের থেকে ব্রাজ়িল ম্যাচের টিকিটের দাম অনেকটাই কম রাখা হয়েছে। যদিও এই দাম কমানো নিয়ে AIFF-এর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। মনে করা হচ্ছে ব্রাজ়িল ম্যাচের টিকিটের চাহিদা সেরকম না থাকায় উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।