নিজস্ব ছবি,এই সময়

শহরে এ বার আসছেন আর এক ‍ব্রাজ়িলিয়ান বিশ্বকাপার মাইকন

এই সময়: শহরে আসছেন আসছেন আর এক ‍ব্রাজ়িলিয়ান বিশ্বকাপার ডগলাস মাইকন। ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রাজ়িল রাইট ব্যাকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, রোমা, মোনাকোর মতো নামী ক্লাবের হয়েও খে‍লেছেন তিনি। ২০১০ সা‍‍লে বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করে রীতিমতো আলোড়ন ফে‍‍ল‍ে দিয়েছিলেন।

কলকাতায় আসছেন কিংস স্পোর্টস ম্যা‍নেজমেন্ট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। সংস্থাটি তৃণমূল‍ স্তর থেকে ফুটব‍লার তৈরির এক কর্মসূচি নিয়েছে। ভারতীয় ফুটবলের প্রসারের পাশাপাশি লক্ষ্য ২০৩৭ এ দেশ থেকে যেন ফুটবলাররা ইউরোপের ক্লাবে খেলতে পারে। তার অংশ হিসেবেই নিয়ে আসা হচ্ছে মাইকনকে। ১৪ নভেম্বর অনুষ্ঠানে হাজির থাকবেন মাইকন। সংস্থার কর্ণধার অভিষেক সেনগুপ্ত ব‍লেছেন, ‘ভারতের পরবর্তী আইকনকে খুঁজতে বাংলার মাটিতে আসছেন মাইক‍ন।’

একজন হলুদ জামা পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে
একজন হলুদ জামা পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে