জোবায়ের জাহাঙ্গীর জয়

একাধিক স্টেজ শোতে ব্যস্ত জয়

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়। বছরজুড়েই স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ঢাকা ক্লাবের একটি আয়োজনে গানে গানে মুগ্ধ করেছেন। বনানী ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে জয়ের গানে মুগ্ধ শ্রোতা। আগামীকাল শনিবার নারায়ণগঞ্জ ক্লাবে এবং আগামী ৫ ডিসেম্বর সিলেট ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি। জোবায়ের জাহাঙ্গীর জয় বলেন, গানের প্রতি ভালোলাগা-ভালোবাসা আমার সেই ছোটবেলা থেকেই। গানের মাঝেই ডুবে থাকতে ভালোবাসি আমি।

সত্যি বলতে কী এই গান গাইতে গিয়ে কত হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি তার কোনো হিসাব নেই। শুধু গানের কারণেই কত বড় মনের মানুষের সঙ্গে আমার হৃদ্যতা তৈরি হয়েছে এবং তা অটুট আছে, তার হিসাব নেই। আজীবন গানকেই বুকে লালন করে গানই গেয়ে যেতে চাই। এদিকে জোবায়ের জাহাঙ্গীর জয় জানান, আগামী বছরের শুরুতে শ্রোতা-দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি। জয়ের প্রথম মৌলিক গান ‘ফিরবে না’। গানটি জয়ের নিজের লেখা ও সুর করা। গানটি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়েছে।