
ফুটবল ছাড়তেই দ্বিতীয় ইনিংসের ঘোষণা, এ বার অভিনয় জগতে রোনাল্দো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর রোনাল্দো এখন আল নাসেরের হয়ে ক্লাব ফুটবলে খেলছেন। কবে সব ধরনের ফুটবল থেকে অবসর নেবেন সেটা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতেই রোনাল্দো তাঁর কেরিয়ারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন। এ বার বিনোদন জগতে বিনিয়োগ করলেন তিনি। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, তাঁর প্রযোজিত প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ (Day Ones) তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে।১৩ নভেম্বর, ২০২৬



