
দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়
৪৮তম বিসিএসের সার্কুলার আসে আমার ইন্টার্নশিপ শুরু হওয়ার পরপরই। তখনো মন থেকে নতুন ডাক্তার হওয়ার আনন্দের রেশ কাটেনি। ক্যারিয়ার প্ল্যান নিয়ে আগে তেমন ভাবিনি বিধায় বিসিএসের প্রস্তুতিও নেওয়া হয়নি। তত দিনে সিনিয়রদের সঙ্গে কথা বলে বুঝতে পারি দেশে ক্যারিয়ার করতে চাইলে ডাক্তারদের জন্য বিসিএস কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু হাতে সময় মাত্র দেড় মাস। একদিকে হাসপাতালে প্রতিদিন ৬-১২ ঘণ্টা ডিউটি, অন্যদিকে পাহাড়সমান সিলেবাস।৪ অক্টোবর, ২০২৬



