
ট্রলারের ইঞ্জিন বিকল হয়েছে শনিবার ভোররাতে, সেই থেকে সাগরে ভাসছেন ১৮ জেলে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর–সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৮ জন মাঝিমাল্লা আটকা পড়েছেন। গত শনিবার ভোররাতে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পর থেকে তাঁরা সোনারচর–সংলগ্ন মোহনা থেকে ৮০ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সাগরে অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের সঙ্গে সর্বশেষ যোগাযোগের কথা জানিয়েছে পরিবার।২৩ সেপ্টেম্বর, ২০২৬




