পটুয়াখালীর সড়কটি কাগজে-কলমে পাকা, বাস্তবে কাঁচা
একটি কাঁচা সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাগজে-কলমে পাকা ও সংস্কারকাজ সম্পন্ন দেখানো হয়েছে। এমনকি কাজের বিলের টাকাও তুলে নিয়েছেন ঠিকাদার। তবে বাস্তবে এক কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সড়কটি কাঁচা ও বেহাল পড়ে আছে। সড়কটির কোথাও কোথাও জমে আছে কাদামাটি। এর ফলে তিনটি গ্রামের সাত হাজারের বেশি মানুষ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে।১২ অক্টোবর, ২০২৬


