
চুরির চেষ্টার অভিযোগে হাত বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে তরুণের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চুরির চেষ্টার অভিযোগে মো. ইমন (২১) নামের এক তরুণকে আটক করে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে মারধর করা হয়। পরে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।১৫ অক্টোবর, ২০২৬




