Advertisement

রঞ্জিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি CSK তারকার, IPL-এর নিলামের আগে দিলেন বার্তা

এই সময়

প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬

রঞ্জিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি উর্ভিল প্যাটেলের,ছবি: ANI
রঞ্জিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি উর্ভিল প্যাটেলের,ছবি: ANI

IPL-এ বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন তিনি। এ বার ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটে বড় ইনিংস খেলে নিজের জাত চেনালেন উর্ভিল প্যাটেল। রঞ্জি ট্রফিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি এল ২৮ বছরের এই ক্রিকেটারের ব্যাট থেকে। কেরালার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিশতরান করলেন গুজরাটের এই উইকেটকিপার-ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। ৩০ লাখ টাকায় উর্ভিলকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। নভেম্বরে IPL ২০২৭-এর নিলামের আগে ফের নিজের দক্ষতার প্রমাণ দিলেন এই ব্যাটার।

IPL-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে উর্ভিল প্যাটেল

রঞ্জিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি উর্ভিল প্যাটেলের

গুজরাটের হয়ে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন উর্ভিল। ১৮৯-৫ স্কোর থেকে দলকে টেনে তোলেন তিনি। লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। মাত্র ৯১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। এর পরে আরও আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং চালান। ২১৪ বলে দ্বিশতরান পূর্ণ করেন ২৮ বছরের এই ক্রিকেটার। শেষ পর্যন্ত ২২৭ বলে ২১০ রান করে অপরাজিত থাকেন উর্ভিল। ১৭টি বাউন্ডারি ও ছ'টি ছক্কা ছিল তাঁর এই ঝকঝকে ইনিংসে।

A knock of authority 💯💯 🎥 The best of Urvil Patel's scintillating 2️⃣1️⃣0️⃣(227) for Gujarat - his maiden double ton in first-class cricket 💥 Updates ▶️ https://t.co/9SDceLaOZW #RanjiTrophy | @mflone_ https://t.co/IBzjaRmr0v

শুধু নিজের রান করা নয়, দলকে বড় স্কোরে পৌঁছে দিতেও বড় ভূমিকা পালন করেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ জুটিও গড়েন। বিশাল জয়সওয়ালের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৭৯ রান যোগ করেন উর্ভিল। অষ্টম উইকেটে অমিত দেশাইয়ের সঙ্গে তাঁর জুটি থেকে আসে ৭৮ রান। এর পরে সিদ্ধার্থ দেশাইয়ের সঙ্গে নবম উইকেটে আরও ৮২ রান জোড়েন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৫৩৪ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে গুজরাট।

IPL-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে উর্ভিল প্যাটেল

IPL-এও ঝড় তুলেছিলেন উর্ভিল

চেন্নাই সুপার কিংসের হয়ে IPL-এ খেলার সুবাদে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন উর্ভিল। ২০২৫ সালে CSK-র হয়ে IPL-এ অভিষেক হয়েছিল তাঁর। ২০২৬ সালে সাতটি ম্যাচে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে নজর কেড়েছিলেন তিনি। IPL-এ মাত্র ১৩ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসান উর্ভিল। এ বার প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে আরও এক বার আলোচনায় উঠে এলেন উর্ভিল।

IPL-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে উর্ভিল প্যাটেল

Lading . . .