অধিনায়কোচিত ইনিংস, একানায় শ্রেয়স ঝড়ে উড়ল ক্যারিবিয়ান
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অভিষেকের পরপরই দুটি আন্তর্জাতিক সিরিজ়ে হোয়াইটওয়াশ হওয়ার পর তাঁকে বেছে নেওয়া নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। পাশাপাশি ব্যাটেও রান আসছিল না শ্রেয়স আইয়ারের। দলের ব্যর্থতার পাশাপাশি যখন অধিনায়কের ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে সেই সময়ে ঘুরে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটের সরপঞ্জ সাব। জ়িম্বাবোয়ে সিরিজ়ে শুরু হওয়া সেই ঘুরে দাঁড়ানোটা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ফল দিল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ODI সিরিজ় জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে লখনৌতে একার হাতেই ওয়েস্ট ইন্ডিজ়কে উড়িয়ে দিলেন তিনি। ফলে, ৮ উইকেটে জিতে গেল টিম ইন্ডিয়া।
বল হাতে ভারতের স্পিনারদের দাপট
এশিয়ান গেমসে সোনা জেতার পর এদিন ঘরের মাঠে সেই চ্যাম্পিয়ন মেজাজেই খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স। শুরুতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। ওপেনিংয়ে নেমে তিনি করেন ৩৭ বলে ৫২ রান। ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এরপর মিডল অর্ডারে শেরফান রাদারফোর্ড ৩৪ বলে ৩টি ছক্কা ও ৬টি চার মেরে ৫৬ রান করে লড়াই টিকিয়ে রাখেন দলকে। তবে এই দুই ব্যাটার বাদে আর কেউই ভারতীয় স্পিন ও পেসের সামনে ভরসা জোগাতে পারেননি। আকিল হুসেনের ৯ বলে ১৫ রান ছাড়া বাকিরা কেউই দাঁড়াতে পারেননি। ফলে ১৯.১ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।
ভারতের হয়ে বল হাতে এ দিন অভিষেক করেন নমন ধীর। অভিষেকেই বাজিমাত করেন তিনি। ৪ ওভার বল করে ৩১ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। মাঝের ওভারে চাপ বজায় রাখেন অক্ষর প্যাটেল (২/২৬) ও কুলদীপ যাদব (২/৩৩)। অর্শদীপ সিং একটি উইকেট পেলেও চোট সারিয়ে ফেরা ময়াঙ্ক যাদব ব্যর্থ হন। তিনি চার ওভারে ৪০ রান দেন। তবে তাঁর অতিরিক্ত রান দেওয়াটা বাকিদের দাপটে ঢাকা পড়ে গিয়েছে।
𝐌𝐚𝐣𝐞𝐬𝐭𝐢𝐜. 𝐓𝐢𝐦𝐞𝐥𝐞𝐬𝐬. 𝐅𝐫𝐚𝐦𝐞𝐝 𝐟𝐨𝐫𝐞𝐯𝐞𝐫. 🖼️💯
Relive Shreyas Iyer's ton ▶️ https://t.co/BLk6KHfrSd #INDvWI | @mflone_ | @ShreyasIyer15 pic.twitter.com/zdzJ7pN8dC
ভারতের আগ্রাসী ব্যাটিং
১৭২ রান তাড়া করতে নেমে ভারতের হয়ে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক ৩টি চার ও একটি ছক্কায় ১০ বলে ২১ রান করে আকিল হুসেনের বলে আউট হন। সঞ্জু স্যামসনও এদিন সুযোগ কাজে লাগাতে পারেননি; ৯ বলে ১১ রান করে রোস্টন চেজ়ের বলে আউট হলে মাত্র ৩৫ রানে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। এই ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পর বৈভব সূর্যবংশীর নাম সামনে আসতে শুরু করেছে। সে সম্প্রতি ভালো ছন্দে থাকলেও কোনও অজ্ঞাত কারণে তাকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে। এ বার সঞ্জু ফের ব্যর্থ হওয়ায় বৈভবকে বাদ দেওয়ার প্রসঙ্গ ফের উঠে এল।
Sealed in 𝙨𝙤𝙢𝙚 𝙨𝙩𝙮𝙡𝙚! 💥
🎥 A breathtaking batting display from #TeamIndia to clinch the 1️⃣st T20I by eight wickets 👊
Scorecard ▶️ https://t.co/2czVyKWreK #INDvWI | @mflone_ pic.twitter.com/JgxYkZLDwS
ওপেনিং জুটি ব্যর্থ হলেও তিন নম্বরে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষান। শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হন শ্রেয়স। মাত্র ৪৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এটিই তাঁর কেরিয়ারের প্রথম শতরান। অন্যপ্রান্তে ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ঈশান। এদের দাপটে ১৪.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। ঈশান কিষান ৩৭ ও শ্রেয়স আইয়ার ১০২ বলে অপরাজিত থাকেন।
ভারতের পরের ম্যাচ ৯ অক্টোবর, শুক্রবার রাঁচিতে।


