Advertisement

সচিনের রেকর্ডে ভাগ বসালেন জ্যানসেন, অলরাউন্ড পারফরম্যান্সে বদলাল ODI-এর ইতিহাস

এই সময়

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সচিনের রেকর্ডে ভাগ বসালেন জ্যানসেন,ছবি: X
সচিনের রেকর্ডে ভাগ বসালেন জ্যানসেন,ছবি: X

বল হাতে আগুনে পেসে বিপক্ষকে বিপাকে ফেলতে পারদর্শী। লোয়ার অর্ডারে নেমে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য়ও পরিচিত তিনি। এ বার ফিল্ডিংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে শিরোনামে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার মার্কো জ্যানসেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সে ODI ক্রিকেটের ইতিহাসে এক বিরল তালিকায় জায়গা করে নিলেন তিনি। ডারবানে আয়োজিত ম্যাচে ৭৫ রান করার পাশাপাশি চারটি ক্যাচ এবং একটি উইকেট নিয়েছেন জ্যানসেন। এর ফলে গড়ে ফেলেছেন ইতিহাস। সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে কোন রেকর্ড গড়লেন তিনি?

সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন মার্কো জ্যানসেন

সচিনের কোন রেকর্ডে ভাগ বসালেন মার্কো জ্যানসেন?

দক্ষিণ আফ্রিকার এই তারকা অলরাউন্ডার গড়লেন নয়া রেকর্ড। ODI ক্রিকেটে একই ম্যাচে অন্তত ৫০ রান, চারটি ক্যাচ এবং একটি উইকেট নেওয়া ক্রিকেটারদের বিশেষ তালিকায় ঢুকে পড়লেন তিনি। এই কীর্তি এর আগে মাত্র চারজন ক্রিকেটার করেছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। পঞ্চম ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিলেন জ্যানসেন।

১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই বিরল কীর্তি প্রথম গড়েছিলেন সচিন। এর পরে ইউনিস খান, মাইকেল ক্লার্ক এবং মার্নাস লাবুশেন সেই তালিকায় যোগ দেন। এ বার এই লিস্টে নাম জুড়ল জ্যানসেনের।

সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন মার্কো জ্যানসেন

কোন এলিট লিস্টে নাম জুড়ল জ্যানসেনের?

১৯৯৮: সচিন তেন্ডুলকর (বনাম পাকিস্তান)

২০০২: ইউনিস খান (বনাম জ়িম্বাবোয়ে)

২০০৪: মাইকেল ক্লার্ক (বনাম ভারত)

২০২৪: মার্নাস লাবুশেন (বনাম ইংল্যান্ড)

২০২৬: মার্কো জ্যানসেন (বনাম অস্ট্রেলিয়া)

সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন মার্কো জ্যানসেন

এক হাতে দুরন্ত ক্যাচ জ্যানসেনের

জ্যানসেনের চারটি ক্যাচের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ম্যাট রেনশকে ফেরানোর ক্যাচটি। ৪৪ রানে ব্যাট করছিলেন অজ়ি ব্যাটার। জেরাল্ড কোয়েটজির শর্ট বল পুল করতে গিয়ে বলটি লেগ সাইডে পাঠান তিনি। নিজের জায়গা থেকে দ্রুত অনেকটা দৌড়ে গিয়ে বলের দিকে ঝাঁপিয়ে পড়েন জ্যানসেন। ডান হাত বাড়িয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে রেনশকে ফেরান তিনি।

অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট ছিল এটি। এর পরে আরও উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ৬৭ রানে হারে অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রেখে এলিট লিস্টে নাম তুললেন জ্যানসেন।

সচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন মার্কো জ্যানসেন

FAQ

১. মার্কো জ্যানসেন কত রান করেছেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রান করেছেন জ্যানসেন।

২. জ্যানসেন কতগুলি ক্যাচ নিয়েছেন?

ম্যাচে চারটি ক্যাচ নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।

৩. জ্যানসেন কতগুলি উইকেট নিয়েছেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি উইকেট নিয়েছেন তিনি।

৪. জ্যানসেনের এই রেকর্ডের সঙ্গে সচিনের কী সম্পর্ক?

সচিন তেন্ডুলকর ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে একই ম্যাচে ৫০-এর বেশি রান, চারটি ক্যাচ ও একটি উইকেট নিয়ে এই বিরল নজির গড়েছিলেন।

৫. এই তালিকায় আর কোন ক্রিকেটাররা রয়েছেন?

সচিন তেন্ডুলকর, ইউনিস খান, মাইকেল ক্লার্ক ও মার্নাস লাবুশেনের পর পঞ্চম ক্রিকেটার হিসেবে জ্যানসেন এই তালিকায় ঢুকেছেন।

৬. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের ফল কী হয়েছিল?

জ্যানসেনের অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচে অস্ট্রেলিয়া ৬৭ রানে হেরেছিল।

Lading . . .