নিউ জ়িল্যান্ডে নেট বোলারদের সামলাতে হিমসিম খেলেন কোহলি! চিন্তায় ভারত
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষের পথে। ৪ নভেম্বর থেকে শুরু হবে ODI সিরিজ় যেখানে খেলতে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিলদের। রবিবার সকালে অনুশীলনে নেমেছিলেন তাঁরা। উল্টোদিকে ছিলেন আকিব নবি, অংশুল কম্বোজ, গুরনূর ব্রাররা। আর তাঁদের সামলাতে গিয়েই নাকি হিমসিম খেয়েছেন বিরাট কোহলি, এমনটাই জানা গিয়েছে রিপোর্টে। তারকা এই ব্যাটারকে বারবার বিপাকে ফেলেছেন আকিব নবি। ঠিক কী হয়েছিল অনুশীলনে?
ODI সিরিজ়ে নামার আগে ভারতীয় বোলারদের দাপট
ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে নজর কাড়লেন আকিব নবি, অংশুল কাম্বোজ ও গুরনূর ব্রার। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করছিলেন গুরনূর। অন্য দিকে, নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে রোহিত-রাহুলদের মতো অভিজ্ঞ ব্যাটারদের চাপে রাখেন অংশুল কম্বোজ। তবে সবচেয়ে বেশি জ্বলে ওঠেন আকিব। বিশেষ করে বিরাট কোহলির বিরুদ্ধে তাঁর বোলিং ছিল নজরকাড়া।
প্রসিধ কৃষ্ণ চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ODI সিরিজ়ের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আকিব। RevSportz-এর রিপোর্ট অনুযায়ী, নেটে তাঁর বিরুদ্ধে খেলার সময়ে বারবার কোহলির ব্যাটের আউটসাইড এজে বল লেগে ক্যাচ ওঠার পরিস্থিতি তৈরি হয়। উইকেটের দু’দিকেই বল সুইং করিয়ে অভিজ্ঞ ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলেন তিনি।
আকিবের বলে বারবার পরাস্ত, বিরক্ত কোহলি
এই নেট সেশনে ইনসুইং বোলিংয়ের মাধ্যমে কোহলিকে বারবার প্যাডে আঘাত করেন আকিব। এর পাশাপাশি আউটসুইংয়েও বারবার তাঁকে পরাস্ত করেন এই অভিজ্ঞ পেসার। বেশ কয়েকবার এমন ঘটনা ঘটার পরে কোহলিকে কিছুটা বিরক্ত হন নিজের উপরেই। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটা। আকিবের কঠিন স্পেল সামলে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরেন তিনি। নেটের বাইরে রোহিতের সঙ্গে হাসি-ঠাট্টা করতেও দেখা যায় কোহলিকে।
সাবধানী রোহিত, নেটে এলেন রাহুলও
শুধু কোহলি নন, ভারতের বাকি তারকা ব্যাটারদেরও যথেষ্ট সতর্ক হয়ে খেলতে দেখা যায়। শুরু থেকেই আক্রমণাত্মক হওয়ার বদলে ডিফেন্সের মাধ্যমে বড় শট খেলেন রোহিত। পিচের গতি ও বাউন্স বুঝে নেওয়াই ছিল তাঁর অন্যতম লক্ষ্য। পরে নেটে যোগ দেন কেএল রাহুল। রুতুরাজ গায়কোয়াড়ও তরুণ পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। তবে আসেননি শুবমান গিল।


