
ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি না নিয়ে এবং যথাযথভাবে না জানিয়েই তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ নিয়েছিল মেটা। কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির নিয়ন্ত্রক সংস্থার আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর একটি এটি।১৮ নভেম্বর, ২০২৬




