প্রযুক্তি

ইসিএস কম্পিউটার সিটিতে পছন্দের পণ্য কিনছেন এক ক্রেতাছবি: প্রথম আলো

কম্পিউটার বাজারে আরজিবি র‍্যামের দাম বেড়েছে

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে আরজিবি মডেলের র‍্যামের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে এসব র‍্যামের দাম বেড়েছে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। তবে সব ধরনের র‍্যামের দামে এই পরিবর্তন দেখা যায়নি। মূলত আরজিবি সুবিধাযুক্ত নির্দিষ্ট কিছু মডেলের দাম বেড়েছে। ফলে এসব র‍্যাম কিনতে আগ্রহী ক্রেতাদের আগের তুলনায় কিছুটা বেশি অর্থ খরচ করতে হচ্ছে। অন্যদিকে কম্পিউটারের অন্যান্য পণ্যের দামে এ সপ্তাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিক্স কার্ড, হার্ডডিস্ক ও মনিটরসহ অন্যান্য পণ্যের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। রাজধানীর একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।
১৯ নভেম্বর, ২০২৬
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2026