
যে ফোনে ১৫ ঘণ্টার বেশি গেম খেলা যাবে
মুঠোফোনের মাধ্যমে দেশের তরুণদের গেম খেলার আগ্রহ বাড়ছে। বিভিন্ন লাইভ স্ট্রিমসহ প্রতিযোগিতামূলক গেমস খেলার বিষয়টিকে মাথায় রেখে দেশের বাজারে এসেছে অনার ৬০০এস ৫জি মডেলের স্মার্টফোন। এই স্মার্টফোনে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে শক্তিশালী ব্যাটারি। এ ছাড়া আছে বিশেষ এআই ফিচার। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০, যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে।১৮ নভেম্বর, ২০২৬




